সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
চট্টগ্রামে করোনায় আরও ১২ জনের মৃত্যু | চ্যানেল খুলনা

চট্টগ্রামে করোনায় আরও ১২ জনের মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও ১২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮৯৭ জনে। একই সময়ে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৮৪৮ জন। এর ফলে জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৭৬ হাজার ৩২৬ জনে।
আজ সোমবার (২৬ জুলাই) চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি জানান, গতকাল রবিবার চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে দুই হাজার ২৮২ জনের নমুনা পরীক্ষায় ৮৪৮ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়। তাদের মধ্যে নগরের ৫৮০ ও উপজেলার ২৬৮ জন।
জানা যায়, গত ২৪ ঘণ্টায় ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ৫৩ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে ১১৮ জন, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ৬৫ জন ও শেভরন হাসপাতাল ল্যাবে ৮৫ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।
একই সময়ে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৭৩ জন, জেনারেল হাসপাতাল আরটিআরএল ল্যাবে ৪৯ জন, মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে ৩১ জন, ইপিক হেলথ কেয়ার ল্যাবে ৩০ জন এবং অ্যান্টিজেন টেস্টে ৩৪৪ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সারাদেশ আরও সংবাদ

এনসিপির নেতা-নেত্রীর বিরুদ্ধে তরুণীর শ্লীলতাহানি চেষ্টার অভিযোগ

স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে ১৮ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ দাবি করা জামায়াত এমপির বাবা বেঁচে আছেন

প্রবাসী প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে তরুণীর অবস্থান

প্রধানমন্ত্রীকে নিয়ে বিতর্কিত মন্তব্য, ছাত্রদল নেতা বহিষ্কার

১০ বছরের শিশু সাত মাসের অন্তঃসত্ত্বা, স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে ধর্ষণ মামলা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।