সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ঘূর্ণিঝড় রেমাল: আগামীকাল খুবির টার্ম ফাইনাল পরীক্ষাসহ সকল একাডেমিক কার্যক্রম স্থগিত | চ্যানেল খুলনা

ঘূর্ণিঝড় রেমাল: আগামীকাল খুবির টার্ম ফাইনাল পরীক্ষাসহ সকল একাডেমিক কার্যক্রম স্থগিত

প্রবল ঘূর্ণিঝড় ‘রেমাল’ এর প্রভাবজনিত কারণে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় খুলনা ও এর পার্শ্ববর্তী এলাকাসমূহ ১০ নম্বর মহাবিপদসংকেতের আওতায় রয়েছে। এরই প্রেক্ষিতে খুলনা বিশ্ববিদ্যালয়ের ডিনবৃন্দের সর্বসম্মত সিদ্ধান্তের আলোকে আগামীকাল ২৭ মে (সোমবার) বিশ্ববিদ্যালয়ের চলতি টার্ম ফাইনাল পরীক্ষাসহ সকল একাডেমিক কার্যক্রম কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক স্থগিত করা হয়েছে। তবে বিশ্ববিদ্যালয়ের সকল অফিসসমূহ যথারীতি সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত খোলা থাকবে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

উল্লেখ্য, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী কর্মরত সকল সরকারি কর্মকর্তার ছুটি বাতিল করা হয়েছে। উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় ক্যাম্পাসে অবস্থানকারী সব শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীকে নিরাপদে অবস্থান করার জন্য অনুরোধ জানানো হয়েছে। দুর্যোগকালীন সহযোগিতা ও বিশেষ প্রয়োজনে সিকিউরিটি হটলাইন (০১৭৯৯-২১৩৯৩৯) নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

শিক্ষাঙ্গন আরও সংবাদ

গবেষণায় উৎকর্ষ সাধনে কুয়েটের ৯৯ জন শিক্ষককে ‘প্রকাশনা প্রণোদনা ২০২৫–২০২৬’ প্রদান

নকলের কবর আগেই রচনা করেছি, ডিজিটাল নকলেও কঠোর ব্যবস্থা’ :শিক্ষামন্ত্রী

বন্ধু হবা, কফি খাব আর মজা করব : ছাত্রীদের খুবি শিক্ষক

দেশের এইচএসসি সিঙ্গাপুরের ক্লাস সিক্সের সমান: সংসদে ববি হাজ্জাজ

শিক্ষার্থীদের জীবন থেকে ‘দুই বছর’ কমানোর উদ্যোগ সরকারের

কুয়েটে তিন দিনব্যাপী জাতীয় মেকানিক্যাল ফেস্টিভ্যাল ‘ইগনিশন-২০২৬’ এর সমাপনী অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।