সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
ঘরের মেঝে খুঁড়তেই বেরিয়ে এলো ফেনসিডিল ও টাকা | চ্যানেল খুলনা

ঘরের মেঝে খুঁড়তেই বেরিয়ে এলো ফেনসিডিল ও টাকা

ঘরের মধ্যে গর্ত খুঁড়ে পুঁতে রেখেও শেষ রক্ষা হলো না মাদক ব্যবসায়ী রহমান শেখের। তার মাটির ঘরের মধ্যে গর্ত খুড়তেই বেরিয়ে এলো ১২০ বোতল ফেনসিডিল ও ফেনসিডিল বিক্রির ১ লাখ ৫৮ হাজার টাকা।

শনিবার (০২ জানুয়ারী) রাত ৯টার দিকে মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল অভিযান চালিয়ে ফেনসিডিল ব্যবসায়ী রহমানকে গ্রেফতার এবং সেখান থেকে ১২০ বোতল ফেনসিডিল ও টাকা জব্দ করেন।

আটক আব্দুর রহমান মুজিবনগর উপজেলা শিবপুর গ্রামের মৃত নিয়ামত শেখের ছেলে।

গোপন সূত্রে খবর পেয়ে মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিমের (ডিবি) এস আই মুত্তরায় চৌধুরীর নেতৃত্বে ডিবির এএসআই মাহাতাব, জসিমসহ সঙ্গীয় ফোর্স নিয়ে শিবপুর গ্রামের রহমানের বাড়ি ঘেরাও করে।

এসময় রহমানকে গ্রেপ্তার করার পর তার স্বীকারোক্তি অনুযায়ী ঘরের মধ্যে মেঝেতে বিশেষ কায়দায় তৈরি গর্ত খুঁড়ে সেখান থেকে ৫০ বোতল ফেন্সিডিল এবং পলিথিনে মোড়ানো ফেন্সিডিল বিক্রির ১ লক্ষ ৫৮ হাজার টাকা উদ্ধার করে। এরপরে বাড়ির পাশে একটি বাঁশ বাগানে গর্ত খুঁড়ে সেখান থেকে আরও ৭০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম জানান, রহমান ও তার ছেলে দীর্ঘদিন যাবত ফেনসিডিলের ব্যবসা করে আসছিল। রহমানকে গ্রেপ্তার করলেও তার ছেলে শাকিল পলাতক রয়েছে। তাদের বিরুদ্ধে মুজিবনগর থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে চারটি মামলা রয়েছে। ফেনসিডিল ও টাকা উদ্ধারের ঘটনায় মুজিবনগর থানায় মামলার দায়ের করা হয়েছে।

https://channelkhulna.tv/

মেহেরপুর আরও সংবাদ

মেহেরপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুস সালাম গ্রেফতার

দুই মোটরসাইকেলের সংঘর্ষে শিক্ষানবিশ আইনজীবীর মৃত্যু

খুলনা, মেহেরপুর ও মাগুরা জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটি ঘোষণা

মেহেরপুরে বিএসটিআই’র অভিযান : ৫ হাজার টাকা জরিমানা

মেহেরপুরে বিএসটিআই’র সার্ভিল্যান্স অভিযান

মেহেরপুরে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।