সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
গোটা ভারতে নাগরিকপঞ্জি হবে, বাদ পড়বে না আসামও: অমিত শাহ | চ্যানেল খুলনা

গোটা ভারতে নাগরিকপঞ্জি হবে, বাদ পড়বে না আসামও: অমিত শাহ

চ্যানেল খুলনা ডেস্কঃ ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, গোটা ভারতেই জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি) হবে। বাদ পড়বে না আসামও।

বুধবার (২০ নভেম্বর) দেশটির রাজ্যসভায় এ কথা বলেন তিনি।

অমিত শাহ বলেন, পাকিস্তান, আফগানিস্তান এবং বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু, খ্রিস্টান, পার্সি, বৌদ্ধ এবং জৈন ধর্মাম্বলী মানুষদের নাগরিকত্ব দিতেই সরকার নাগরিকত্ব সংশোধনী বিল আনতে চলেছে। খবর জি নিউজ।

এনআরসি-র প্রশ্নে কোনও নির্দিষ্ট ধর্মের মানুষের চিন্তার কারণ নেই বলে জানান ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ধর্ম, বর্ণ নির্বেশেষে মানুষের উপর দেশজুড়ে এনআরসি চলবে।

মুসলিমদের নাগরিকত্বের বিষয়ে সরকার কী ভাবনা চিন্তা করছে- সংসদে এমন প্রশ্নের সরাসরি উত্তর না দিয়ে অমিত শাহ বলেন, শরণার্থী হিন্দু, পার্সি, বৌদ্ধ, জৈনদের নাগরিকত্ব দিতে নাগরিক সংশোধনী বিলের আওতায় আনা হবে। কারণ হিসাবে ব্যাখ্যা দিয়ে বলেন, পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্তানে ওই সব শরণার্থীরা নির্যাতিত।

অমিত শাহ আরও বলেন, সুপ্রিম কোর্টের নির্দিষ্ট নিয়মে আসামে এনআরসি হয়। দেশজুড়ে যখন এনআরসি চলবে, সেই নিয়ম আসামেও কার্যকর হবে।

https://channelkhulna.tv/

আন্তর্জাতিক আরও সংবাদ

বাংলাদেশের ‘ট্রাম্প মহিষ’ নিয়ে মজার প্রতিক্রিয়া জানাল ইরান

রাস্তায় সিসিটিভি বসিয়ে সেনা চলাচলের তথ্য পাকিস্তানে পাচার, পাঞ্জাবে গ্রেপ্তার একজন

সমৃদ্ধকৃত ইউরেনিয়াম ইরানেই থাকবে, মোজতবা খামেনির নির্দেশ

বেইজিং সফরে পুতিন: ২০ চুক্তি স্বাক্ষর, আরও ২০টির সম্ভাবনা

যুদ্ধের ক্ষতিপূরণসহ যুক্তরাষ্ট্রের কাছে যেসব দাবি জানিয়েছে ইরান

সরকারি টাকায় ডেটিং করে বেড়াচ্ছেন এফবিআইপ্রধান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।