সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
গু‌ড়িয়ে দেয়া হল প‌রিবহন শ্রমিক লীগের অ‌ফিস | চ্যানেল খুলনা

কেডিএ’র অবৈধ স্থাপনা উচ্ছেদ

গু‌ড়িয়ে দেয়া হল প‌রিবহন শ্রমিক লীগের অ‌ফিস

খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ) নগরীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালিয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে দুপুর ১টা পর্যন্ত নগরীর সোনাডাঙ্গা এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ) বৈষয়িক অফিসার এম.এ.কে সাদ জানান, নগরীর সোনাডাঙ্গা বাস টার্মিনাল সংলগ্ন এমএ বারী সড়কের ১৬ দশমিক ৩২ কাঠার কেডিএ’র প্লটটি আই.ই.বি (প্রকৌশলী সংস্থা) কে বরাদ্দ দেওয়া হয়। কিন্তু ওই প্লটে সড়ক পরিবহন শ্রমিক লীগের খুলনা মহানগর শাখার অফিসের সাইনবোর্ড লাগিয়ে অবৈধ স্থাপনা তৈরি করা হয়। কেডিএ’র অভিযানে বুলডোজার দিয়ে ওই প্লটের সকল অবৈধ স্থাপনা ভেঙ্গে ফেলা হয়। পরে একই এলাকার মহিলা ক্রীড়া কমপ্লেক্সের পার্শ্ববর্তী অপর একটি প্লটের অবৈধ স্থাপনা গুড়িয়ে দিয়ে প্লটটি দখলমুক্ত করা হয়।

খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ) তত্ত্বাবধায়ক৷ প্রকৌশলী ও সিনিয়র বৈষয়িক অফিসার শামীম জেহাদ, নির্বাহী ম্যাজিস্ট্রেট দিপংকর দাস ও বৈষয়িক অফিসার এম এ কে সাদ এ উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন।

https://channelkhulna.tv/

খুলনা মহানগর আরও সংবাদ

খুলনা-২ আসনে মহানগর বিএনপির প্রচারণা শুরুনতুন বাংলাদেশ গড়ার যাত্রায় নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান : মঞ্জু

সোনাডাঙ্গায় এনসিপি পরিচয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৩

খুলনায় ইমরান মুন্সী হত্যা মামলার আসামি গ্রেপ্তার

খুলনায় এনসিপির শ্রমিক নেতাকে গুলির ঘটনায় তন্বীসহ ৮ জনের বিরুদ্ধে মামলা

খুলনায় যুবকের দুই হাতের কব্জি কেটেছে সন্ত্রাসীরা

নারী সঙ্গী ও মাদক নিয়ে বাগবিতণ্ডায় খুলনায় এনসিপি নেতা গুলিবিদ্ধ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।