সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
গুলশানের ফ্ল্যাট থেকে তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার | চ্যানেল খুলনা

গুলশানের ফ্ল্যাট থেকে তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার

রাজধানী গুলশানের একটি ফ্ল্যাট থেকে তরুণীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় বেরিয়ে আসছে নতুন সব তথ্য। মোসারাত জাহান মুনিয়া নামের ওই তরুণীর পরিবার কুমিল্লায় থাকেন। তবে তিনি ঢাকায় থাকতেন। উচ্চ মাধ্যমিকে পড়াশোনা করতেন ঢাকার একটি কলেজে।
উচ্চ মাধ্যমিকে দ্বিতীয় বর্ষের ওই ছাত্রী গুলশানের ১২০ নম্বর রোডের যে বাসায় ভাড়া থাকতেন, তার ভাড়া ছিল ১ লাখ টাকা।
পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার (ডিসি) সুদীপ কুমার চক্রবর্তী বলেন, বাসাটির বাড়িওয়ালার কাছ থেকে পাওয়া চুক্তিপত্র অনুযায়ী ফ্ল্যাটটি মার্চ মাসের ১ তারিখে ভাড়া নেন মুনিয়া। তিনি আরও বলেন, চুক্তিপত্র অনুযায়ী অগ্রিম ২ লাখ টাকা দিয়ে প্রতি মাসে ১ লাখ টাকা ভাড়ার বিনিময়ে ওই বাসায় একাই থাকেন কলেজছাত্রী।
সুদীপ আরও বলেন, মুনিয়া কুমিল্লা শহরের বীর মুক্তিযোদ্ধা শফিকুর রহমানের মেয়ে। তার পরিবার কুমিল্লায় থাকলেও মুনিয়া একাই ওই ফ্ল্যাটে থাকেন। দেশের একটি শীর্ষ স্থানীয় শিল্প গ্রুপের ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে মোসারাত জাহানের পরিচয় ছিল। ওই ফ্ল্যাটে তার যাতায়াতের বিষয়েও তথ্য পাওয়া গেছে।
পুলিশ আরও বলেন, শিল্পপতির ওই পরিবারের লোকজনের সঙ্গে মনোমালিন্যের অভিযোগ করেছে মুনিয়ার বড় বোন। সম্প্রতি হয়ে যাওয়া একটি ইফতার পার্টিকে কেন্দ্র করে মনোমালিন্য আরও ঘনীভূত হয়।
তরুণীর লাশ উদ্ধারের ঘটনার পর সোমবার রাত দেড়টার দিকে গুলশান থানায় একটি মামলা দায়ের করেছেন মুনিয়ার বড় বোন নুসরাত জাহান। মামলা করে থানা থেকে বেরিয়ে যাওয়ার সময় গণমাধ্যমের সঙ্গে কথা বলতে রাজি হননি তিনি।

https://channelkhulna.tv/

রাজধানী আরও সংবাদ

ব্যারিকেড ভেঙে যমুনা অভিমুখে ইনকিলাব মঞ্চ, জাবের-আম্মারসহ আহত কয়েকজন

‘ফ্যামিলি কার্ড’ চালুসহ ৯ প্রধান প্রতিশ্রুতি বিএনপির ইশতেহারে

যমুনা এলাকায় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে কোনো আগ্নেয়াস্ত্র বা গুলি ব্যবহার হয়নি: পুলিশ

সংবিধানের প্রস্তাবনায় ‘আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস’ পুনস্থাপন করা হবে: তারেক রহমান

শিশুদের কান ধরে ওঠবস করানোর ভিডিও ভাইরাল: নিন্দার মুখে ডাকসু থেকে সর্বমিত্র চাকমার পদত্যাগ

মোছাব্বির হত্যায় গ্রেপ্তার দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।