সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
গুণগতমান বজায় রেখে নির্ধারিত সময়ে চলমান কাজ সমাপ্তির নির্দেশ : মেয়র | চ্যানেল খুলনা

গুণগতমান বজায় রেখে নির্ধারিত সময়ে চলমান কাজ সমাপ্তির নির্দেশ : মেয়র

খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক কাজের গুণগতমান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে কেসিসি’র চলমান সকল উন্নয়ন কাজ সমাপ্তির জন্য ঠিকাদারদের প্রতি নির্দেশ দিয়েছেন।

মঙ্গলবার (৩০ নভেম্বর) দুপুরে নগর ভবনের শহীদ আলতাফ মিলনায়তনে কেসিসি’র তালিকাভুক্ত ঠিকাদারদের সাথে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ নির্দেশনা দেন।

সভায় সিটি মেয়র চলতি শুষ্ক মৌসুমে চলমান প্রকল্পের কাজ সমাপ্ত করার লক্ষ্যে সার্বিক প্রস্তুতি গ্রহণের জন্যও ঠিকাদার ও প্রকৌশলীদের নির্দেশ দেন।
মতবিনিময়কালে সিটি মেয়র আরো বলেন, বর্তমান সরকারের ঐকান্তিক প্রচেষ্টায় খুলনা মহানগরীতে ব্যাপক উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। প্রকল্পগুলি বাস্তবায়িত হলে নগরবাসীর নাগরিক সুবিধা বহুগুণে বৃদ্ধি পাবে। ঠিকাদারী প্রতিষ্ঠানসমূহকেও সেই লক্ষ্য পুরণে নিষ্ঠা ও আন্তরিকতার সাথে কাজ করতে হবে। কোন ঠিকাদারী প্রতিষ্ঠানের গাফিলতি পরিলক্ষিত হলে তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি উল্লেখ করেন।

কেসিসি ঠিকাদার কল্যাণ সমিতির সভাপতি শেখ মনি খোকন, সাধারণ সম্পাদক তসলিম আহমেদ আশা, ঠিকাদার মফিদুল ইসলাম টুটুল, মোঃ তাজুল ইসলামসহ সর্বস্তরের ঠিকাদারগণ ও কেসিসি’র উপ-সহকারী প্রকৌশলীগণ মতবিনিময় সভায় নিজ-নিজ মতামত তুলে ধরেন।

https://channelkhulna.tv/

খুলনা মহানগর আরও সংবাদ

কেসিসির প্রশাসক মঞ্জুকে স্বাগত জানাতে প্রস্তুত নগর ভবন

খুলনায় আ’লীগ অফিসে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু ও শেখ হাসিনার প্রতিকৃতিতে মাল্যদান

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

শুধু একটি শ্রেণিকে নিয়ে দেশ পুনর্গঠন সম্ভব নয় : তারেক রহমান

খুলনায় ১৫ ককটেলসদৃশ বস্তু উদ্ধার

খুলনা-২ আসনে মহানগর বিএনপির প্রচারণা শুরুনতুন বাংলাদেশ গড়ার যাত্রায় নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান : মঞ্জু

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।