সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
গায়ের জোরে নির্বাচন আর চাই না: সিইসি | চ্যানেল খুলনা

গায়ের জোরে নির্বাচন আর চাই না: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন বলেছেন, আমরা অতীতের মতো একতরফা ও গায়ের জোরের নির্বাচন আর দেখতে চাই না। যে দায়িত্ব আমাদের ওপর দেওয়া হয়েছে সেটা পূরণ করতে চেষ্টা করবো। রোববার (২৪ নভেম্বর) শপথ গ্রহণ শেষে নির্বাচন কমিশনে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

সিইসি এম এম নাসির উদ্দীন বলেন, সর্বশক্তি দিয়ে সুষ্ঠু নির্বাচনের চেষ্টা করবো। আমাদের চ্যালেঞ্জ মোকাবিলার সাহস আছে। যে ক্রান্তিলগ্নে আমরা দায়িত্ব নিলাম, যে চ্যালেঞ্জই আসবে তা মোকাবিলা করার চেষ্টা করবো।

তিনি বলেন, আমাদের মূল কাজ সাধারণ মানুষকে ভোট কেন্দ্রে নিয়ে আসতে আগ্রহী করে তোলা। আমরা খাস নিয়তে কাজ করছি। অতীতের থেকে শিক্ষা নিয়ে কাজ করবো।

তিনি বলেন, আমাদের সব প্রচেষ্টা থাকবে, যেন সব ভোটার নিশ্চিতে ভোট দিতে পারে তা নিশ্চিত করা।

সিইসি এম এম নাসির উদ্দীন বলেন, আমরা একটা প্রতিযোগিতামূলক নির্বাচন চাই। নির্বাচন সুষ্ঠু করতে আমাদের শতভাগ প্রচেষ্টা থাকবে। এই সরকার বিগত সরকারের মতো চাপ দেওয়ার সরকার নয়। সরকারের পক্ষ থেকে কোনো চাপ থাকবে না। যে কোনো নির্বাচন করতে গেলে আমাদের কিছু প্রস্তুতিমূলক কাজ থাকে। নির্বাচন করার মতো সব প্রস্তুত হলে আমরা দিন তারিখ নির্ধারণ করবো। আজ থেকে আমরা নির্বাচনের প্রস্তুতি নেব।

https://channelkhulna.tv/

জাতীয় আরও সংবাদ

আসিফ নজরুলের মনোনীত সরকারি আইনজীবীরা এখনো বহাল তবিয়তে

দুর্নীতির এক স্বর্গরাজ্য : প্রকল্প বাস্তবায়ন ও জেলা ত্রাণ অফিস

তেজগাঁওয়ে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৫৯

টাইম ম্যাগাজিনের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় তারেক রহমান

কৃষক সচ্ছল থাকলে ভালো থাকবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

শিগগিরই মাদক ও মানবপাচার বন্ধে বিশেষ অভিযান : স্বরাষ্ট্রমন্ত্রী

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।