সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
গল্লামারী সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত ৩ | চ্যানেল খুলনা

গল্লামারী সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত ৩

খুলনায় সড়ক দুর্ঘটনায় তিনজন আহত হয়েছে। তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) সকাল সাড়ে আটটার দিকে নগরীর লায়ন্স স্কুলের সামনে এ দুর্ঘটনাটি ঘটে।

আহতরা হলেন রূপসা উপজেলার ধোপাখোলা গ্রামের নিরাঞ্জন মন্ডলের ছেলে বিকাশ মন্ডল (৪০), পাইকগাছা উপজেলার গড়াইখালী গ্রামের মৃত মেছের গাজীর ছেলে রফিক গাজী (৪০), কয়রা উপজেলার নাকসা গ্রামের মৃত ইউসুফ আলীর ছেলে জয়নাল (৫০)।

সোনাডাঙ্গা থানার এসআই সন্দীপ জানান, সকাল সাড়ে আটটার দিকে যাত্রীবাহি একটি ইজিবাইক নগরীর গল্লামারী মোড় থেকে ময়লাপোতার দিকে যাচ্ছিল। ইজিবাইকটি লায়ন্স স্কুলের সামনে পৌঁছামাত্র বিপরীত দিক থেকে আসা দ্রুত গতির একটি প্রাইভেট কারের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের সময় ইজিবাইকের দু’জন যাত্রী ও একজন পথচারী আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছে। স্থানীয়রা প্রাইভেট কারের গাড়ি চালককে আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ ক্ষতিগ্রস্থ ইজিবাইক ও প্রাইভেটকার সোনাডাঙ্গা থানায় পাঠিয়ে দেয়।

পথচারী বিকাশ মন্ডল জানান, ঘটনার সময় তিনি সেখান থেকে হেঁটে যাচ্ছিলেন। ময়লাপোতা থেকে গল্লামারী অভিমুখী একটি গাড়ি এসে ওই ইজিবাইককে সজোরে ধাক্কা দেয়। কিছুটা দূরত্বে থাকায় তার তেমন একটা ক্ষতি হয়নি। তবে পায়ে আঘাত পেয়েছেন বলে তিনি জানান।

এসআই সাইদুর রহমান খুলনা মেডিকেল কলেজ থেকে জানান, এ দুর্ঘটনায় কারও প্রাণহানির ঘটনা ঘটেনি। তবে ইজিবাইক চালক রফিক গাজীর পা ভেঙ্গে গেছে। বর্তমানে তারা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে

https://channelkhulna.tv/

খুলনা মহানগর আরও সংবাদ

খুলনা-২ আসনে মহানগর বিএনপির প্রচারণা শুরুনতুন বাংলাদেশ গড়ার যাত্রায় নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান : মঞ্জু

সোনাডাঙ্গায় এনসিপি পরিচয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৩

খুলনায় ইমরান মুন্সী হত্যা মামলার আসামি গ্রেপ্তার

খুলনায় এনসিপির শ্রমিক নেতাকে গুলির ঘটনায় তন্বীসহ ৮ জনের বিরুদ্ধে মামলা

খুলনায় যুবকের দুই হাতের কব্জি কেটেছে সন্ত্রাসীরা

নারী সঙ্গী ও মাদক নিয়ে বাগবিতণ্ডায় খুলনায় এনসিপি নেতা গুলিবিদ্ধ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।