সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
গভর্নর ফজলে কবির করোনায় আক্রান্ত | চ্যানেল খুলনা

গভর্নর ফজলে কবির করোনায় আক্রান্ত

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। রোববার থেকে তিনি হোম অফিস করছেন। কেন্দ্রীয় ব্যাংকের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, গভর্নরসহ তার বাসায় একাধিক ব্যাক্তি করোনাভাইরাসে আক্রান্ত। তিনি গত রোববার থেকে হোম অফিস করছেন। করোনা পরীক্ষার ফল নেগেটিভ না আসা পর্যন্ত তিনি বাসায়ই অবস্থান করবেন।

এছাড়া বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আহমেদ জামালও করোনাভাইরাসে আক্রান্ত। তিনি গত সপ্তাহ থেকে হোম অফিস করছেন। করোনা পরীক্ষার ফল নেগেটিভ এলে তারা আগামী রোববার থেকে অফিস করবেন।
জানা গেছে, বাংলাদেশ ব্যাংকের শুধু গভর্নর ও ডেপুটি গভর্নর নয়, বর্তমানে প্রায় শতাধিক কর্মকর্তা-কর্মচারী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এবং উপসর্গ নিয়ে হোম অফিস করছেন।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সিরাজুল ইসলামের কাছে এসব বিষয়ে জানতে চাইলেও তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

https://channelkhulna.tv/

রাজধানী আরও সংবাদ

ব্যারিকেড ভেঙে যমুনা অভিমুখে ইনকিলাব মঞ্চ, জাবের-আম্মারসহ আহত কয়েকজন

‘ফ্যামিলি কার্ড’ চালুসহ ৯ প্রধান প্রতিশ্রুতি বিএনপির ইশতেহারে

যমুনা এলাকায় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে কোনো আগ্নেয়াস্ত্র বা গুলি ব্যবহার হয়নি: পুলিশ

সংবিধানের প্রস্তাবনায় ‘আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস’ পুনস্থাপন করা হবে: তারেক রহমান

শিশুদের কান ধরে ওঠবস করানোর ভিডিও ভাইরাল: নিন্দার মুখে ডাকসু থেকে সর্বমিত্র চাকমার পদত্যাগ

মোছাব্বির হত্যায় গ্রেপ্তার দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।