সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
খেলা শুরুর ঘোষণার পর করোনা পজিটিভ, পুরো দল কোয়ারেন্টিনে | চ্যানেল খুলনা

খেলা শুরুর ঘোষণার পর করোনা পজিটিভ, পুরো দল কোয়ারেন্টিনে

চ্যানেল খুলনা ডেস্কঃ জার্মানির মাটিতে ফুটবল ফেরার ভাবনা বাস্তবায়িত হওয়ার আগেই খেলো জোরদার ধাক্কা। ১৬ ই মে থেকে বুন্দেশলিগার প্রথম দুটি ডিভিশনের খেলা শুরু হওয়ার কথা। তার আগেই এলো খারাপ খবর।

বর্তমানে বুন্দেশলিগার দ্বিতীয় ডিভিশনে খেলা ক্লাব ডায়নামো ড্রেসডেন-এর দুজন খেলোয়াড়ের করোনা সংক্রমণের পরীক্ষার ফলাফল হল নেতিবাচক। ফলে গোটা দলকে দুই সপ্তাহের জন্য পাঠানো হল কোয়ারেন্টাইনে।

শঙ্কা কাটিয়ে মাঠে ফেরার প্রস্তুতি নিলেও এখন করোনার থাবায় প্রথম সপ্তাহে হ্যানোভারের বিপক্ষে দলই গঠন করতে পারছে না ড্রেসডেন। সব খেলোয়াড়ের কোয়ারেন্টিনে থাকা বাধ্যতামূলক। ফলে নিজেদের প্রথম ম্যাচে তারা আর মাঠে নামাতে পারছেন না।

নিজেদের ওয়েবসাইটে ড্রেসডেন এক বিজ্ঞপ্তি মাধ্যমে এসব তথ্য জানিয়েছে। বলা হয়, দ্বিতীয় বিভাগে সব ফুটবলারের পরীক্ষা করানোর অংশ হিসেবে ড্রেসডেনও অংশ নেয়। এতে দু’জন কোভিড-১৯ পজিটিভ হওয়ায় ড্রেসডেন স্বাস্থ্য কর্তৃপক্ষের পরামর্শে পুরো দল ও কোচিং স্টাফদের ১৪ দিনের হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।

করোনাভাইরাসের মধ্যেই কড়া স্বাস্থ্যবিধি মেনে পুনরায় খেলা শুরুর সিদ্ধান্ত নিয়েছে জার্মান ফুটবল (ডিএফবি)। ম্যাচ চলাকালে খেলোয়াড়, অফিশিয়াল ও নিরাপত্তাকর্মীসহ মোট ৩০০ জনের বেশি মানুষ স্টেডিয়ামে থাকতে পারবে না বলে সিদ্ধান্ত হয়।

https://channelkhulna.tv/

সংবাদ প্রতিদিন আরও সংবাদ

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নারী দালাল আটক

টঙ্গীতে দুই সন্তানকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করলেন মা

বড় ভাইকে হত্যার পর ৯৯৯-এ কল করে যুবকের আত্মসমর্পণ

শিশুকে ধর্ষণচেষ্টার সময় বৃদ্ধকে হাতেনাতে ধরলেন স্থানীয়রা

স্ত্রী বাইরে যাওয়ার সুযোগে মেয়েকে ধর্ষণ করেন সৎবাবা

হঠাৎ বিস্ফোরণে বাজারে আতঙ্ক, স্থানীয়দের দাবি গুপ্ত হামলা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।