সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুলেছে কুয়েটের হল, রবিবার থেকে একাডেমিক কার্যক্রম শুরু | চ্যানেল খুলনা

খুলেছে কুয়েটের হল, রবিবার থেকে একাডেমিক কার্যক্রম শুরু

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) গত ২৩ ডিসেম্বর ২০২১ইং তারিখে অনুষ্ঠিত সিন্ডিকেটের ৭৮তম (জরুরী) সভার সিদ্ধান্ত মোতাবেক ৭ জানুয়ারি শুক্রবার সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের হলসমূহ খুলে দেয়া হয়েছে এবং ০৯ জানুয়ারি রবিবার থেকে সকল একাডেমিক কার্যক্রম যথারীতি শুরু হবে। কুয়েটের গত ০৫ জানুয়ারি অনুষ্ঠিত সিন্ডিকেটের ৭৯তম (জরুরী) সভার সিদ্ধান্ত মোতাবেক শিক্ষার্থীদের কিছু নির্দেশনা দৃঢ়ভাবে মেনে চলার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে। নির্দেশনার মধ্যে; অত্র  বিশ্ববিদ্যালয়ের  ছাত্র শৃঙ্খলা বিধির ১২, ১৩, ১৪, ১৬, ১৭ ও ১৮ ধারাসমূহ এবং আবাসিক হলের নিয়মাবলী দৃঢ়ভাবে মেনে চলতে হবে। ছাত্র শৃংখলা বিধির ১২ ধারা মোতাবেক পরিচালক (ছাত্র কল্যাণ)-এর পূর্বানুমোদন ছাড়া শিক্ষার্থীদের যে কোন প্রকার মিছিল, সভা-সমাবেশসহ সংশ্লিষ্ট কার্যক্রমসমূহ বন্ধ থাকবে।  বিশ্ববিদ্যালয়ের  প্রবেশদ্বারসহ একাডেমিক এরিয়ায় শিক্ষা কার্যক্রম বহির্ভূত যে কোন প্রকার ব্যানার, ফেস্টুন, পোস্টার ইত্যাদি টানানো নিষিদ্ধ করা হয়েছে। কুয়েটের আবাসিক হলের নিয়মাবলীর ৩(প) ধারা অনুযায়ী বিশ^বিদ্যালয়ের ১৪ ব্যাচ বা তার পূর্ববর্তী ব্যাচসমূহের আবাসিক হলে বসবাসরত স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের আগামী ৩১ জানুয়ারি ২০২২ইং তারিখের মধ্যে  বিশ্ববিদ্যালয়ের  সকল আবাসিক হল ত্যাগ করতে বলা হয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

শিক্ষাঙ্গন আরও সংবাদ

গবেষণায় উৎকর্ষ সাধনে কুয়েটের ৯৯ জন শিক্ষককে ‘প্রকাশনা প্রণোদনা ২০২৫–২০২৬’ প্রদান

নকলের কবর আগেই রচনা করেছি, ডিজিটাল নকলেও কঠোর ব্যবস্থা’ :শিক্ষামন্ত্রী

বন্ধু হবা, কফি খাব আর মজা করব : ছাত্রীদের খুবি শিক্ষক

দেশের এইচএসসি সিঙ্গাপুরের ক্লাস সিক্সের সমান: সংসদে ববি হাজ্জাজ

শিক্ষার্থীদের জীবন থেকে ‘দুই বছর’ কমানোর উদ্যোগ সরকারের

কুয়েটে তিন দিনব্যাপী জাতীয় মেকানিক্যাল ফেস্টিভ্যাল ‘ইগনিশন-২০২৬’ এর সমাপনী অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।