সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
খুলনা -৬ (পাইকগাছা-কয়রা) আসনে ১০ জনের মনোনয়ন পত্র দাখিল | চ্যানেল খুলনা

খুলনা -৬ (পাইকগাছা-কয়রা) আসনে ১০ জনের মনোনয়ন পত্র দাখিল

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা -৬ (পাইকগাছা -কয়রা) আসনে ১০ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র জমা দিয়েছেন বলে নিশ্চিত করেছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন। বৃহস্পতিবার মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিনে প্রার্থী ও তাদের কর্মী সমর্থকরা জেলা রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় পাইকগাছায় মনোনয়ন পত্র দাখিল করেন।

মনোনয়ন দাখিলকারী ১০ প্রার্থীরা হলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোঃ রশীদুজ্জামান, বিএনএম মনোনীত ব্যারিস্টার এস এম নেওয়াজ মোরশেদ, স্বতন্ত্র প্রার্থী হিসেবে খুলনা জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আলহাজ্ব ইঞ্জিনিয়ার জিএম মাহবুবুল আলম, স্বতন্ত্র প্রার্থী হিসেবে পাইকগাছা উপজেলা জাতীয় পার্টির সাবেক উপজেলা ও কেন্দ্রীয় নেতা মোস্তফা কামাল জাহাঙ্গীর, যুবলীগ নেতা অহেদুজ্জামান, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী খুলনা জেলা জাতীয় পার্টির সভাপতি শফিকুল ইসলাম মধু, স্বতন্ত্র প্রার্থী এস এম রাজু, জাকের পার্টির শেখ মর্তুজা আল মামুন, স্বতন্ত্র প্রার্থী আবু সুফিয়ান ও মির্জা গোলাম আজম।

https://channelkhulna.tv/

রাজনীতি আরও সংবাদ

অপারেশন থিয়েটারে মির্জা আব্বাস, মস্তিষ্কে অস্ত্রোপচার

রাষ্ট্রপতি ৩ কারণে অপরাধী, তাঁর বক্তব্য আমরা এই মহান সংসদে শুনতে পারি না: শফিকুর রহমান

খণ্ডিতভাবে ডেপুটি স্পিকার চাচ্ছি না, আমরা চাই প্যাকেজ: জামায়াত আমির

জুলাই সনদ বাস্তবায়ন না করলে সরকারের বৈধতা প্রশ্নবিদ্ধ হবে: খুলনায় নাহিদ ইসলাম

শেখ হাসিনা সরকারের প্রবণতা এই সরকারেও দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

খুলনা মহানগর বিএনপির ইফতার মাহফিল ১৪ মার্চ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।