সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ৪ঠা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহ উদ্দিন জুয়েলকে প্রেসক্লাবের নব-নির্বাচিত নেতৃবৃন্দের শুভেচ্ছা জ্ঞাপন | চ্যানেল খুলনা

খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহ উদ্দিন জুয়েলকে প্রেসক্লাবের নব-নির্বাচিত নেতৃবৃন্দের শুভেচ্ছা জ্ঞাপন

খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহ উদ্দিন জুয়েলকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন খুলনা প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটির নেতৃবৃন্দ। বুধবার দুপুরে রাজধানীর বারিধারায় তার কার্যালয়ে ফুল দিয়ে শুভেচ্ছা জানান প্রেসক্লাবের নেতৃবৃন্দ। এ সময়ে উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের নব-নির্বাচিত সভাপতি এস.এম জাহিদ হোসেন, সাবেক সভাপতি মকবুল হোসেন মিন্টু ও এস.এম নজরুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক মামুন রেজা, নব-নির্বাচিত সিনিয়র সহ-সভাপতি মো: মুন্সী মাহবুব আলম সোহাগ, কার্যনির্বাহী কমিটির সদস্য মোজাম্মেল হক হাওলাদার ও মোঃ শাহ আলম। এছাড়াও উপস্থিত ছিলেন তারিকুল আলম খান, কাজী জাহিদ হোসেন, ডঃ সাইদুর রহমান।

শুভেচ্ছা বিনিময় শেষে সংসদ সদস্য সেখ সালাহ উদ্দিন জুয়েল খুলনা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়ে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখতে নবনির্বাচিত নির্বাহী কমিটির নেতৃত্বে বিশেষ ভুমিকা রাখবে এবং তাদের নেতৃত্বে খুলনা প্রেসক্লাব আরও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে বন্ধুমহল:এড. মনা

খুলনায় জুলাই যোদ্ধাসহ ১৮৮ জনের মধ্যে আর্থিক সাহায্য প্রদান

দৌলতপুরে যুবদল নেতা রাসু প্রকাশ্যে গুলিতে নিহত: ক্ষোভ ও তীব্র নিন্দা বিএনপি নেতাদের

খুলনা জেলা পরিষদের দায়িত্ব গ্রহন নবনিযুক্ত প্রশাসক মনিরুল হাসান বাপ্পীর

খুলনা অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সভা অনুষ্ঠিত

দিঘলিয়ায় কোস্টগার্ডের অভিযানে অস্ত্র-গোলাবারুদ ও ককটেলসহ আটক ৭

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।