সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ২২শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
খুলনা সরকারি মহিলা কলেজে নবীনবরণ অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

খুলনা সরকারি মহিলা কলেজে নবীনবরণ অনুষ্ঠিত

খুলনা সরকারি মহিলা কলেজের ২০২০-২১ ও ২০২১-২২ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান আজ (মঙ্গলবার) দুপুরে কলেজ চত্বরে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ।

প্রধান অতিথি বলেন, নবীন শিক্ষার্থীদের লেখাপড়া করে ভাল মানুষ হতে হবে, সঠিক শিক্ষা গ্রহণ করতে হবে। শিক্ষার্থীদের আলোকিত মানুষ হতে হবে। নারীরা শিক্ষিত হলে দেশ ও জাতি সামনে এগিয়ে যাবে। মায়েরা শিক্ষিত হলে জাতি শিক্ষিত হবে। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারী শিক্ষার ওপর জোর দিয়েছেন। নারীরা সমান তালে এগিয়ে যাচ্ছে। রাষ্ট্র পরিচালনা, রাজনীতি, চাকরি, প্রশাসন, আইনশৃঙ্খলাসহ সকল ক্ষেত্রে এদেশের নারীদের পদচারণা আজ দৃশ্যমান।

সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর টিএম জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার জিনাত আরা আহমেদ, কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক খান আহমেদুল কবীর ও নবীনবরণ উদযাপন কমিটির আহবায়ক প্রফেসর মোঃ আবদুল জব্বার।

https://channelkhulna.tv/

শিক্ষাঙ্গন আরও সংবাদ

এইচএসসি পরীক্ষার সম্ভাব্য সময় জুনের প্রথম ভাগ

কুয়েটের ভাইস-চ্যান্সেলর হিসেবে প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ-এর যোগদান

এসএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণের তারিখ ঘোষণা

প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ আবারও কুয়েটের ভিসি

ইবি শিক্ষিককে হত্যার পর কর্মচারীর আত্মহত্যাচেষ্টার অভিযোগ

জুনিয়র বৃত্তি পরীক্ষায় সাফল্য, চিকিৎসক হয়ে মানুষের সেবা করতে চায় হুমায়রা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।