সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
খুলনা শিপইয়ার্ড কর্তৃক করোনায় কর্মহীনদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ | চ্যানেল খুলনা

খুলনা শিপইয়ার্ড কর্তৃক করোনায় কর্মহীনদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

করোনাভাইরাস মোকাবেলায় সরকারের গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নের লক্ষ্যে খুলনা শিপইয়ার্ড লিমিটেড কর্তৃপক্ষ কর্মহীন দরিদ্র, দুস্থ ও অসহায় মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করে আসছে। এরই অংশ হিসেবে আজ (বুধবার) খুলনার সাত রাস্তা মোড়, ময়লা পোতা, শিববাড়ি ও ফেরীঘাট এলাকা এবং খুলনা শিপইয়ার্ড এর আশপাশ এলাকায় কর্মহীন, দিন মজুর, দরিদ্র ও অসহায় ব্যক্তিদের মাঝে ত্রাণসামগ্রীর প্যাকেট বিতরণ করা হয়। কর্তৃপক্ষ অসহায় মানুষদের কাছে গিয়ে এই ত্রাণসামগ্রী পৌঁছে দেন।

গত ২৭ এপ্রিল থেকে ৬ মে পর্যন্ত ছয়শত দরিদ্র কর্মহীন মানুষের মাঝে চাল, ডাল, চিনিসহ বিভিন্ন খাদ্যসামগ্রী এবং রমজান মাসে ইফতার সামগ্রী বিতরণ করে খুলনা শিপইয়ার্ড লিমিটেড কর্তৃপক্ষ। এছাড়া ২০২০ সালেও করোনায় কর্মহীন মানুষের মাঝে একাধিকবার ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। সামজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এই ধরণের ত্রাণ বিতরণ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন খুলনা শিপইয়ার্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কমডোর এম জাকিরুল ইসলাম।

খুলনা শিপইয়ার্ড লিমিটেড কর্তৃপক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসকল তথ্য জানানো হয়েছে।

https://channelkhulna.tv/

খুলনা মহানগর আরও সংবাদ

খুলনা-২ আসনে মহানগর বিএনপির প্রচারণা শুরুনতুন বাংলাদেশ গড়ার যাত্রায় নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান : মঞ্জু

সোনাডাঙ্গায় এনসিপি পরিচয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৩

খুলনায় ইমরান মুন্সী হত্যা মামলার আসামি গ্রেপ্তার

খুলনায় এনসিপির শ্রমিক নেতাকে গুলির ঘটনায় তন্বীসহ ৮ জনের বিরুদ্ধে মামলা

খুলনায় যুবকের দুই হাতের কব্জি কেটেছে সন্ত্রাসীরা

নারী সঙ্গী ও মাদক নিয়ে বাগবিতণ্ডায় খুলনায় এনসিপি নেতা গুলিবিদ্ধ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।