সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ২২শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
খুলনা মেডিকেল কলেজ'র নবাগত ছাত্র-ছাত্রীদের পরিচিতি সভা ও নবীনবরণ অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

খুলনা মেডিকেল কলেজ’র নবাগত ছাত্র-ছাত্রীদের পরিচিতি সভা ও নবীনবরণ অনুষ্ঠিত

খুলনা মেডিকেল কলেজ-এর নবাগত ছাত্র-ছাত্রীদের পরিচিতি মূলক সভা ও নবীনবরণ অনুষ্ঠিত হয়। ১ আগষ্ট ২০২২ সোমবার সকাল ১০ টায় কলেজের এস এম সুলতান অডিটোরিয়ামে অধ্যক্ষ প্রফেসর ডাঃ মোঃ দীন-উল ইসলামের সভাপতিত্বে ও সহকারী অধ্যাপক ডাঃ এস এম খালিদুজ্জামান-এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য বিভাগের খুলনা বিভাগীয় পরিচালক ডাঃ মোঃ মনজুরুল মুরশিদ । বিশেষ অতিথি ছিলেন খুমেক হাসপাতালের পরিচালক ডাঃ মোঃ রবিউল হাসান, উপাধ্যক্ষ ডাঃ মোঃ মেহেদী নেওয়াজ, সহযোগী অধ্যাপক ডাঃ মোঃ কুতুব উদ্দীন মল্লিক, একাডেমিক কো-অরডিনেটর অধ্যাপক ডাঃ মোঃ খসরুল আলম মল্লিক, ফেইজ ১ কো-অরডিনেটর অধ্যাপক ডাঃ বাপ্পা গৌতম।
অনুষ্ঠানের সার্বিক দায়িত্বে ছিলেন সহকারী অধ্যাপক ডাঃ মোঃ মহিবুল হাসান খান ও ৫ম বর্ষের ছাত্র-ছাত্রীবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে জাতির জনক বঙ্গবন্ধু ও তার পরিবারবর্গকে, জাতীয় চার নেতাসহ অন্যান্য শহীদদের, শহীদ বীর মুক্তিযোদ্ধা এবং করোনা অতিমারিতে নিঃস্বার্থ সেবাদানে প্রাণ উৎসর্গীকৃত চিকিৎসকদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ ও ১ মিনিট নীরবতা পালন করা হয়।

https://channelkhulna.tv/

শিক্ষাঙ্গন আরও সংবাদ

এইচএসসি পরীক্ষার সম্ভাব্য সময় জুনের প্রথম ভাগ

কুয়েটের ভাইস-চ্যান্সেলর হিসেবে প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ-এর যোগদান

এসএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণের তারিখ ঘোষণা

প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ আবারও কুয়েটের ভিসি

ইবি শিক্ষিককে হত্যার পর কর্মচারীর আত্মহত্যাচেষ্টার অভিযোগ

জুনিয়র বৃত্তি পরীক্ষায় সাফল্য, চিকিৎসক হয়ে মানুষের সেবা করতে চায় হুমায়রা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।