সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুলনা মহানগর যুবদলের নবগঠিত ৩৪ ইউনিটের পরিচিতি সভা অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

খুলনা মহানগর যুবদলের নবগঠিত ৩৪ ইউনিটের পরিচিতি সভা অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, খুলনা মহানগরের আওতাধীন নবগঠিত ৩১টি ওয়ার্ড ও ৩টি ইউনিয়ন কমিটির নেতাদের নিয়ে পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বিএনপি ও যুবদলের কেন্দ্রীয় এবং মহানগর নেতারা সংগঠনকে আরও শক্তিশালী ও জনমুখী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, খুলনা মহানগরের উদ্যোগে নবগঠিত ৩১টি ওয়ার্ড ও ৩টি ইউনিয়ন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) বাবু জয়ন্ত কুমার কুন্ডু।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, খুলনা মহানগর বিএনপির সভাপতি ও খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) চেয়ারম্যান অ্যাডভোকেট এস. এম. শফিকুল আলম মনা এবং খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক মো. শফিকুল আলম তুহিন।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি আতিকুর রহমান আতিক, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামান এবং যুগ্ম সাধারণ সম্পাদক আবু আতিক আল হাসান মিন্টু।

সভায় সভাপতিত্ব করেন খুলনা মহানগর যুবদলের আহ্বায়ক আব্দুল আজিজ সুমন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সদস্য সচিব রবিউল ইসলাম রুবেল।

এ সময় খুলনা মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. সোহেল মোল্লা, মো. মিজানুর রহমান মিজান, মো. কামাল হোসেন, রকিবুল ইসলাম রকিব, আমিন আহমেদ মিঠু, খাইরুজ্জামান শামীম, গোলাম জুলকার নাইন, নাসিম আহমেদ ইমন, বজলুর রহমান রাজা, হাবিবুর রহমান কাজল, তামজিদ আহমেদ মিশু ও মো. জাহিদুল ইসলামসহ মহানগর যুবদলের নেতারা উপস্থিত ছিলেন।

পরিচিতি সভায় খুলনা মহানগর যুবদলের আওতাধীন সব থানা, ওয়ার্ড ও ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দ অংশ নেন।

বক্তারা নবগঠিত কমিটির নেতাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সংগঠনকে আরও শক্তিশালী, গতিশীল ও জনমুখী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে সংগঠনের আদর্শ, শৃঙ্খলা ও সাংগঠনিক কার্যক্রমকে আরও বেগবান করতে নিষ্ঠা, শৃঙ্খলা ও ঐক্যের সঙ্গে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

খুলনায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বাছাইকৃত কর্মী শিক্ষাশিবির

খুলনা সদর থানার ইউনিট, ওয়ার্ড সভাপতি ও সেক্রেটারি শিক্ষা ˆবঠক

এমইউজের দ্বিবার্ষিক নির্বাচন ৬ সেপ্টেম্বর

তারেক রহমানের আহ্বানে খুলনা মহানগর যুবদলের বৃক্ষরোপণ কর্মসূচি

খুলনা প্রেসক্লাব সাধারণ সম্পাদক তরিকুল ইসলামের মায়ের স্মরণে দোয়া

জুলাই স্মরণে খুলনায় জামায়াতের মহিলা বিভাগের আলোচনা সভা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।