সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
খুলনা মহানগরীতে বালুর ট্রাক চাপায় রাজমিস্ত্রীর মৃত্যু | চ্যানেল খুলনা

খুলনা মহানগরীতে বালুর ট্রাক চাপায় রাজমিস্ত্রীর মৃত্যু

চ্যানেল খুলনা ডেস্কঃ খুলনায় বালুর ট্রাকের চাপায় এনামুল কবির (৫০) নামের এক রাজমিস্ত্রীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি ) ভোরে মহানগরীর লবণচরার দারোগার লিজ নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে। নিহত এনামুল মোক্তার হোসেন সড়কের বাসিন্দা।

নিহতের স্ত্রী হোসনে আরা বলেন, আনুমানিক সকাল সাড়ে ছয়টায় ফজরের নামাজ পড়ে কাজে যাচ্ছিলেন। দারোগার লিজের সামনে এলে পাশ থেকে বালু ভর্তি ট্রাক যাওয়ার সময় চাপা দেয়।

স্থানীয়রা জানান, এনামুল সাইকেলে কাজে যাওয়ার সময় বালুর ট্রাকটি চাপা দেয়। ঘটনা স্থানেই তার মৃত্যু হয়।

লবনচোরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খায়ের বলেন, রূপসা সেতুর দিক থেকে জিরো পয়েন্টের দিক যাওয়ার সময় হাইওয়ে সড়কের বাম পাশের দারোগার লিজ নামক স্থানে ভারি কোন যান ট্রাক অথবা বাস তাকে চাপা দেয়। ঘটনা স্থানে তিনি মারা যান। তার সাথে বাইসাইকেল ছিল। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে খুমেক হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।

https://channelkhulna.tv/

খুলনা মহানগর আরও সংবাদ

কেসিসির প্রশাসক মঞ্জুকে স্বাগত জানাতে প্রস্তুত নগর ভবন

খুলনায় আ’লীগ অফিসে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু ও শেখ হাসিনার প্রতিকৃতিতে মাল্যদান

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

শুধু একটি শ্রেণিকে নিয়ে দেশ পুনর্গঠন সম্ভব নয় : তারেক রহমান

খুলনায় ১৫ ককটেলসদৃশ বস্তু উদ্ধার

খুলনা-২ আসনে মহানগর বিএনপির প্রচারণা শুরুনতুন বাংলাদেশ গড়ার যাত্রায় নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান : মঞ্জু

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।