সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুলনা বিভাগে হামের উপসর্গ ও ডেঙ্গুতে ২ জনের মৃত্যু | চ্যানেল খুলনা

খুলনা বিভাগে হামের উপসর্গ ও ডেঙ্গুতে ২ জনের মৃত্যু

খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ ও ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে খুলনা জেলায় সন্দেহজনক হামে ১ জন এবং যশোর জেলায় ডেঙ্গুতে ১ জনের মৃত্যু হয়।

শনিবার (১২ সেপ্টেম্বর) খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তর থেকে প্রকাশিত পৃথক দুই প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

স্বাস্থ্য দপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিভাগের ১০টি জেলায় নতুন করে ৪৭ জন হাম উপসর্গের রোগী শনাক্ত হয়েছেন এবং হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন ৭৭ জন। একই সময়ে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৫৮ জন।

চলতি বছরের ১৫ মার্চ থেকে ১২ সেপ্টেম্বর সকাল ৮টা পর্যন্ত বিভাগে ১১ হাজার ১১১ জন হাম উপসর্গের রোগী চিহ্নিত হয়েছেন, যার মধ্যে ল্যাব টেস্টে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৩৭৩ জনের। এ পর্যন্ত হামের উপসর্গে মোট ৪১ জনের মৃত্যু হলেও নিশ্চিত হামে মৃত্যুর কোনো ঘটনা ঘটেনি।

অন্যদিকে বিভাগজুড়ে ডেঙ্গু রূপ প্রকাশ করছে তীব্রভাবে। গত ২৪ ঘণ্টায় বিভাগে নতুন করে ২৫২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, যার মধ্যে সরকারি হাসপাতালে ২২৯ জন এবং বেসরকারি হাসপাতালে ২৩ জন। এই সময়ে যশোর জেলায় ডেঙ্গুতে ১ জনের মৃত্যু হয়েছে।

বর্তমানে বিভাগের সরকারি-বেসরকারি হাসপাতালে ৯৭০ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে কেবল খুলনা জেলা ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালেই চিকিৎসাধীন আছেন ৬১০ জন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১২ সেপ্টেম্বর পর্যন্ত খুলনা বিভাগে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮ হাজার ৫৩২ জনে। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭ হাজার ৩১৭ জন এবং মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ জনে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

খুলনা জেলা ক্রীড়া সংস্থার নির্বাচনে সম্মিলিত ক্লাব ঐক্য পরিষদ প্যানেলের নিরঙ্কুশ জয়

বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতান আমাদের দেশের গৌরব ও অহঙ্কার : কেসিসি প্রশাসক

খুলনা বিভাগে হামের উপসর্গ ও ডেঙ্গুতে ২ জনের মৃত্যু

খুলনায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

খুলনায় যুবককে আটকে রেখে মারধর, অভিযুক্তসহ আটক ৮

খুলনায় বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।