সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
খুলনা প্রেস ক্লাবের নির্বাচন আজ | চ্যানেল খুলনা

খুলনা প্রেস ক্লাবের নির্বাচন আজ

চ্যানেল খুলনা ডেস্কঃ খুলনা প্রেস ক্লাবের নির্বাচন আজ রবিবার। সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত ক্লাবের হুমায়ুন কবির বালু মিলনায়তনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এদিকে অতীতের মতো এবারও প্রতিদ্বন্ধি দুটি প্যানেলে জমে উঠেছে খুলনা প্রেসক্লাব নির্বাচন। দুটি প্যানেলের মধ্যে মোস্তফা- এনাম প্যানেলে সভাপতি পদে প্রতিদ্বন্ধিতা করছেন দৈনিক প্রবর্তন সম্পাদক মোস্তফা সরোয়ার এবং সাধারন সম্পাদক প্রার্থী দৈনিক ইত্তেফাকের ব্যুরো প্রধান এনামুল হক । অপরদিকে নজরুল- মামুন পরিষদে সভাপতি প্রার্থী হয়েছেন সাবেক সভাপতি দৈনিক আজকের তথ্য’র সম্পাদক এস এম নজরুল ইসলাম এবং সাধারন সম্পাদক পদে সাবেক সাধারন সম্পাদক সমকালের ব্যুরো প্রধান মামুন রেজা।

সহ-সভাপতি (ঢাকা) পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আনিসুজ্জামান ও শেখ ইলিয়াস আহমেদ, যুগ্ম সম্পাদক (ঢাকা) পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন হেদায়েৎ হোসেন মোল্লা ও এস এম কামাল হোসেন, সহকারী সম্পাদক (ঢাকা) পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মাহবুবুর রহমান মুন্না ও ড্যানিয়েল সুজিত বোস, সহকারী সম্পাদক (স্থানীয়) দুটি পদে আহমদ মুসা রঞ্জু, বিমল সাহা ও শেখ তৌহিদুল ইসলাম তুহিন, সদস্য (স্থানীয়) ৩টি পদে হাসান আহমেদ মোল্লা, আনিসউদ্দিন, সাঈয়েদুজ্জামান সম্রাট, মোজাম্মেল হক হাওলাদার ও নুরুল হাসান লিটু, সদস্য (ঢাকা) ৩টি পদে রাশিদুল ইসলাম, জাহিদুল ইসলাম, রকিব উদ্দিন পান্নু ও সুনীল কুমার দাস।

এছাড়াও বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সহ-সভাপতি (সম্পাদক) হাবিবুর রহমান (দৈনিক তথ্য), সহ-সভাপতি (স্থানীয়) আলতাফ হোসেন (দৈনিক পূর্বাঞ্চল), সদস্য (সম্পাদক) তরিকুল ইসলাম (সময়ের খবর), এসএম সাহিদ হোসেন (দৈনিক দক্ষিণাঞ্চল প্রতিদিন) ও মোহাম্মদ আলী (দৈনিক পূর্বাঞ্চল)।

https://channelkhulna.tv/

গণমাধ্যম আরও সংবাদ

খুলনা প্রেসক্লাব নির্বাচন: ১৫ পদে ৮৫ প্রার্থীর মনোনয়ন জমা

লেবাননে ইসরায়েলি হামলায় দুই সাংবাদিক নিহত

খুমেক হাসপাতালে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞায় এমইউজে ও বিএফইউজে নেতৃবৃন্দের তীব্র নিন্দা ও ক্ষোভ

খুমেক হাসপাতালের গণমাধ্যম পরিপন্থী আদেশে খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটির নিন্দা ও ক্ষোভ

অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন খুলনা প্রেসক্লাব নেতৃবৃন্দ

বর্ষীয়ান সাংবাদিক রুকনউদ্দৌলার মৃত্যুতে খুলনা পিআইডির শ্রদ্ধাঞ্জলি

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।