সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুলনা নগরের বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু | চ্যানেল খুলনা

খুলনা নগরের বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু

খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বুধবার (৬ মে) নগরীর বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শন করেছেন।

তিনি এদিন সকালে মীরেরডাঙ্গা মীরের বাড়ি জামে মসজিদের পুনঃনির্মাণ কাজ, তেলিগাতী বাউন্ডারি রোডের পাশে ড্রেন নির্মাণের উন্নয়ন কাজ, দৌলতপুর থানাধীন কাত্তিক কুল ঘোষ পাড়া মেইন রোড, বায়তুশ শরফ জামে মসজিদের আশ-পাশের ড্রেনের ময়লা আবর্জনা পরিষ্কার-পরিচ্ছন্ন কাজ, বেলা সাড়ে ১১ টার দিকে শহীদ জিয়া কলেজের বাউন্ডারির পরের রাস্তা নির্মাণ উন্নয়ন কাজ করেছেন।

তিনি দুপুরে দেয়ানা উত্তরপাড়া কবর খানা প্রাচীর নির্মাণের উন্নয়ন কাজ, দৌলতপুর থানাধীন দেয়ানা মোড়লপাড়া কবরখানা, খুলনা বিশেষায়িত হাসপাতালের পাশের বাইপাস সড়ক নির্মাণের উন্নয়ন কাজ করেন। পরে তিনি মহেশ্বরপাশা ঋষিপাড়া নাম যজ্ঞ অনুষ্ঠানে উপস্থিতি ছিলেন।

এসময় সিটি কর্পোরেশনের চিফ ইঞ্জিনিয়ার মশিউজ্জামান খান, এস্টেট অফিসার গাজী সালাউদ্দিন ও কনজারভেন্সি অফিসার আনিসুর রহমান সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এছাড়া বিএনপি নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন শেখ মোশারফ হোসেন, অধ্যক্ষ তারিকুল ইসলাম, সিরাজুল হক নান্নু, রফিকুল ইসলাম শুকুর সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

কেডিএ রূপসা নতুন বাজারকে আধুনিক, ব্যবসা বান্ধব করতে একটি প্রকল্প হাতে নিয়েছি : মনা

ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়ায় খুবির অধ্যাপক রেজাউল চাকরিচ্যুত

কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি অধ্যাপক আসাদুজ্জামান সরকার

খুলনায় যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

খুলনায় হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ড

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।