সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
খুলনা টোল প্লাজা থেকে জাহিদুল গ্যাংয়ের সদস্য আটক | চ্যানেল খুলনা

খুলনা টোল প্লাজা থেকে জাহিদুল গ্যাংয়ের সদস্য আটক

বাগেরহাটের রামপাল উপজেলার মল্লিকের বেড় এলাকার চিহ্নিত সন্ত্রাসী জাহিদুলকে আটক করেছে র‍্যাব-৬। শুক্রবার (২৪ এপ্রিল) রাত আনুমানিক পৌনে ৮টার দিকে খুলনা টোল প্লাজা এলাকা থেকে তাকে আটক করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, মো. জাহিদুলের বিরুদ্ধে অন্তত তিনটি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। ২০০৯ থেকে ২০২৬ সাল পর্যন্ত বিভিন্ন সময়ে দায়ের হওয়া একাধিক মামলায় তিনি অভিযুক্ত। এসব মামলার মধ্যে মারামারি, চাঁদাবাজি, ঘের দখল, চুরি, দস্যুতা, নারী নির্যাতন, হত্যা চেষ্টা এবং আইনশৃঙ্খলা বিঘ্নকারী নানা অভিযোগ রয়েছে।

দীর্ঘদিন পলাতক থাকায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হচ্ছিল না বলে জানা গেছে।

রামপাল থানার তদন্ত কর্মকর্তা (ওসি) সুব্রত বিশ্বাস জানান, র‍্যাব তাকে আটক করে রামপাল থানায় হস্তান্তর করেছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

মামলার বাদী পক্ষের দাবি, দীর্ঘদিন ধরে আসামি পলাতক থাকায় তারা ভোগান্তিতে ছিলেন। তাকে গ্রেপ্তারের মাধ্যমে ন্যায়বিচারের পথে অগ্রগতি হয়েছে বলেও মন্তব্য করেন তারা।

এদিকে স্থানীয়রা অভিযোগ করেছেন, জাহিদুল দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল। তারা দ্রুত অন্য পলাতক আসামিদেরও গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে দেড় কেজি গাঁজাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার

ফকিরহাটে ব্যাবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাইকালে আটক-২

ফকিরহাটে ১৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

সুন্দরবনে দুটি অভিযানে অস্ত্রসহ ডাকাত আটক, দুই জেলে উদ্ধার

ফকিরহাটে দুইদিন ব্যাপী বিজ্ঞান বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

হাজী আব্দুল হামিদ মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।