সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে শুরু হলো অনলাইনে সেমিস্টার ফাইনাল পরীক্ষা | চ্যানেল খুলনা

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে শুরু হলো অনলাইনে সেমিস্টার ফাইনাল পরীক্ষা

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদের অনলাইনের মাধ্যমে ফাইনাল পরীক্ষা বৃহস্পতিবার সকাল ১০টা থেকে শুরু হলো। অনলাইনের মাধ্যমে ফাইনাল পরীক্ষার শুভ উদ্বোধন করেন খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শহীদুর রহমান খান। খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের পাঁচটি অনুষদ যথাক্রমে ভেটেরিনারি, এনিম্যাল অ্যান্ড বায়োমেডিকেল সায়ন্সেস অনুষদ, কৃষি অনুষদ, এগ্রিকালচার ইন্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদ, ফিশারিজ অ্যান্ড ওশান সায়েন্সেস অনুষদ এবং এগ্রিকালচার ইকোনমিক্স অ্যান্ড এগ্রিবিজনেস স্টাডিজ অনুষদের লেভেল-১, সেমিস্টার-১ এবং লেভেল-২, সেমিস্টার -১ এর সকল শিক্ষার্থী সেমিস্টার ফাইনাল পরীক্ষায় অংশগ্রহণ করছে। ইতিপূর্বে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় সকল অনুষদের বিভিন্ন সেমিস্টারের সকল ক্লাস ও ক্লাসটেস্টসমূহ অনলাইনের মাধ্যমে সুষ্ঠুভাবে সম্পন্ন করা হয়েছে।-খবর বিজ্ঞপ্তি

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

শিক্ষাঙ্গন আরও সংবাদ

গবেষণায় উৎকর্ষ সাধনে কুয়েটের ৯৯ জন শিক্ষককে ‘প্রকাশনা প্রণোদনা ২০২৫–২০২৬’ প্রদান

নকলের কবর আগেই রচনা করেছি, ডিজিটাল নকলেও কঠোর ব্যবস্থা’ :শিক্ষামন্ত্রী

বন্ধু হবা, কফি খাব আর মজা করব : ছাত্রীদের খুবি শিক্ষক

দেশের এইচএসসি সিঙ্গাপুরের ক্লাস সিক্সের সমান: সংসদে ববি হাজ্জাজ

শিক্ষার্থীদের জীবন থেকে ‘দুই বছর’ কমানোর উদ্যোগ সরকারের

কুয়েটে তিন দিনব্যাপী জাতীয় মেকানিক্যাল ফেস্টিভ্যাল ‘ইগনিশন-২০২৬’ এর সমাপনী অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।