সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুলনা উচ্চ মাধ্যমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটের সাবেক পরিচালকের ইন্তেকাল | চ্যানেল খুলনা

খুলনা উচ্চ মাধ্যমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটের সাবেক পরিচালকের ইন্তেকাল

Oplus_131072

উচ্চ মাধ্যমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট খুলনার সাবেক পরিচালক, যশোর শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা প্রফেসর মরহুম মোঃ মোয়াজ্জেম হোসেনের সহধর্মিণী বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর হোসনেয়ারা বেগম(৭৮) ইন্তেকাল করেছেন(ইন্নানিল্লাহি. . রাজিউন)। তিনি বুধবার রাত সাড়ে ৮টায় ঢাকা সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি এক পুত্র ও তিন কন্যা সন্তান, নাতি-নাতনীসহ অসংখ্য গুগোগ্রাহী রেখেগেছেন।

মরহুমার প্রথম জানাযা বৃহস্পতিবার (২০ মার্চ) সকালে ঢাকা সিএমএইচ হাসপাতাল মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। দ্বিতীয় জানাযা মরহুমার এক সময়ের কর্মস্থল উচ্চ মাধ্যমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট খুলনার মাঠ প্রাঙ্গনে বাদ আছর অনুষ্ঠিত হয়।

জানাযায় এইচএসটিটিআই এর অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. শেখ মোহতাশামুল হোক, গভঃ ল্যাবরেটরি হাই স্কুলের সাবেক সহকারী প্রধান শিক্ষক কবির আলম খান, ফুলবাড়ীগেট আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার মনিরুল ইসলাম, সোনালী জুটমিল হাই স্কুলের শিক্ষক দেলোয়ার হোসেন, কুয়েটের কর্মকর্তা শহিদুল্লাহ আযম খান টিক্কা, যোগীপোল ইউপি সদস্য জিএম এনামুল কবির, সিটি কর্পোরেশনের কর্মকর্তা জিহাদুল কবির জিহাদ, ইমরান হাসান জিতু, ফরহাদ, আমাদের তেলিগাতী গ্রুপের প্রতিষ্ঠাতা সুজন পরশসহ বিএল কলেজের শিক্ষক কর্মকর্তা, কর্মচারী, এইচএসটিটিআই এর শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, গভঃ ল্যাবরেট হাই স্কুলের এ্যালামনাই অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ, এলাকার গন্যমান্য ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। জানাযা শেষে তাকে মহেশ্বরপাশা খানাবাড়ীস্থ পারিবারিক কবরস্থানে স্বামীর কবরের পাশে শায়িত করা হয়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

শোক আরও সংবাদ

সাংবাদিক তানজিরের ভাইয়ের মৃত্যুতে খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটির শোক

জাসাস নেতা রেজাউল ইসলাম রেজার ইন্তেকাল, শোক

ডা. জাফরুল্লাহ চৌধুরীর মৃত্যুবার্ষিকী আজ

মোংলা কাস্টমস্ এজেন্টস্ এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতির স্ত্রীর ইন্তেকালে শোক প্রকাশ

কুয়েটের প্রাক্তন ছাত্র জোবায়ের আল নাহিয়ানের মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের শোক

কটকা ট্র্যাজেডি: খুলনা বিশ্ববিদ্যালয় শোক দিবস আগামীকাল ১৩ মার্চ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।