সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
খুলনায় ৪র্থ ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত | চ্যানেল খুলনা

খুলনায় ৪র্থ ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত

খুলনায় ৪র্থ ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা, সেমিনার এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান আজ (শনিবার) সকালে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক । দিবসটি পালনে এবারের প্রতিপাদ্য “যদিও মানছি দূরত্ব, তব্ওু আছি সংযুক্ত”।

প্রধান অতিথির বক্তৃতায় সিটি মেয়র বলেন, ডিজিটাল বাংলাদেশের কথা শুনে এক সময় মানুষ না বুঝে হাসি ঠাট্টা করছে। কিন্তু বর্তমান সময়ে ডিজিটাল বাংলাদেশ শুধু কথায় নয়, বাংলাদেশ এখন বিশ^ দরবারে ডিজিটাল ক্ষেত্রে রোল মডেল হয়েছে। শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতি, চিকিৎসাসহ দেশে সকল সেক্টরে আধুনিক প্রযুুক্তির ছোঁয়া লেগেছে। এখন মানুষ চাইলেও অনেক কাজ আগের পুরাতন পদ্ধতিতে করতে পারবে না।

খুলনার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোঃ ইকবাল হোসেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ সাদিকুর রহমান খান সহ সরকারি দপ্তরের অন্যান্য কর্মকর্তা, ফ্রিল্যান্সার, উদ্যোক্তা, শিক্ষক ও এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

https://channelkhulna.tv/

খুলনা মহানগর আরও সংবাদ

খুলনায় আ’লীগ অফিসে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু ও শেখ হাসিনার প্রতিকৃতিতে মাল্যদান

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

শুধু একটি শ্রেণিকে নিয়ে দেশ পুনর্গঠন সম্ভব নয় : তারেক রহমান

খুলনায় ১৫ ককটেলসদৃশ বস্তু উদ্ধার

খুলনা-২ আসনে মহানগর বিএনপির প্রচারণা শুরুনতুন বাংলাদেশ গড়ার যাত্রায় নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান : মঞ্জু

সোনাডাঙ্গায় এনসিপি পরিচয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৩

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।