সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুলনায় সোহাগ পরিবহনের ধাক্কায় নারী নিহত | চ্যানেল খুলনা

খুলনায় সোহাগ পরিবহনের ধাক্কায় নারী নিহত

চ্যানেল খুলনা ডেস্কঃ খুলনায় সোহাগ পরিবহনের একটি বাসের ধাক্কায় মনিরা বেগম (৪৫) নামের এক বিধবা নারী নিহত হয়েছেন। রোববার (২১ জুলাই) সকাল পৌনে ৯টার দিকে খুলনা-যশোর মহাসড়কের মীর বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মনিরা শিরোমনি পূর্ব পাড়া এলাকার খান নোয়াব আলীর মেয়ে।

স্থানীয়রা জানান, মনিরা বেগম গরুর ঘাস নিয়ে রাস্তা পার হচ্ছিলেন। ঢাকা থেকে খুলনাগামী সোহাগ পরিবহনের একটি দ্রুতগামী যাত্রীবাহী গাড়ি তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। তিনি ঘটনা স্থানে মারা যান। এ ঘটনায় ক্ষীপ্ত জনতা গাছের গুড়ি ফেলে ও টায়ার জ্বালিয়ে প্রায় ১ ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন। এ সময় তারা খুলনা থেকে যশোরের দিকে যাওয়া সোহাগ পরিবহনের অপর একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-ব-১৪-৬৭০৫) আটক করে রেখেছে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মনিরার বড় ভাবী জাহানারা বেগম বলেন, মনিরার চারটি ছেলে-মেয়ে রয়েছে। তারা কেউই আয় করে না। মনিরা স্বামী মারা যাওয়ার পর থেকে আমাদের বাড়িতে থাকতো। গরু দেখাশোনা করতো। সকালে নাস্তা করে গরুর জন্য ঘাস কাটতে গেছিলো। ঘাস নিয়ে আসার সময় সোহাগ পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দেয়।

খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, রাস্তা পার হওয়ার সময় সোহাগ পরিবহনের একটি বাস মনিরা বেগমকে ধাক্কা দেয়। পরে তিনি মারা যান। নিহতের মরদেহ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা মহানগর আরও সংবাদ

খুলনায় বি কোম্পানির পাঁচ সন্ত্রাসী গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

খালিশপুরে বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বিএনপি জাতির সঙ্গে দেওয়া কথা রাখেনি : খুলনায় জামায়াতের আমির

হাম-রুবেলা টিকাদানে কেসিসির সাফল্য ধরে রাখতে বাদ পড়া শিশুদের টিকার আওতায় আনার নির্দেশ

খুলনায় গৃহকর্মীর ওপর নির্যাত‌ন : পুলিশ দম্পতি কারাগারে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।