সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
খুলনায় সুশাসন প্রতিষ্ঠার নিমিত্তে অংশীজনের সভা অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

খুলনায় সুশাসন প্রতিষ্ঠার নিমিত্তে অংশীজনের সভা অনুষ্ঠিত

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর খুলনায় রেঞ্জের আয়োজনে সুশাসন প্রতিষ্ঠার নিমিত্তে অংশীজনের (Stakeholders) সভা দুপুর ১২টায় সি এস এস আভা সেন্টারের সভা কক্ষে অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী উপ-মহাপরিচালক (অপারেশনস্) এ কে এম জিয়াউল আলম পিভিএমএস । সভাপতিত্ব করেন খুলনা রেঞ্জের, উপ-মহাপরিচালক শাহ্ আহমদ ফজলে রাব্বী। অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন পরিচালক ৭ আনসার ব্যাটালিয়ন মোল্যা আবু সাইদ, পরিচালক ১৪ আনসার ব্যাটালিয়ন মোঃ তরফদার আলমগীর হোসেন, উপ-পরিচালক (জেনারেল) মোঃ আশরাফুজ্জামান, উপ-পরিচালক মোঃ সাজ্জাদ মাহমুদ। সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা কমান্ড্যান্ট,খুলনা মোঃ সেলিমুজ্জামান। সভাটি সঞ্চালনা করেন জেলা কমান্ড্যান্ট,নড়াইল বিকাশ চন্দ্র দাস।
প্রধান অতিথি বলেন- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একষট্টি লক্ষ সদস্য দেশ সেবায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বাহিনীর এসকল সদস্যদের দেশের আইন শৃংখলা রক্ষার পাশাপাশি কর্মমূখী প্রশিক্ষন দিয়ে গড়ে তোলা হয়। বিদেশে যেসকল রেমিটেন্স যোদ্ধা এদেশ থেকে গমন করেন তার একটি বৃহৎ অংশ এ বাহিনীর প্রশিক্ষিত সদস্য ।এছাড়া বাহিনীর প্রায় ৮০ হাজার স্মার্টকার্ডধারী সদস্য ৪ হাজার সংস্থায় নিরাপত্তার দ্বায়িত্ব পালন করে আইন শৃংখলা রক্ষা ও দেশের অর্থনীতিকে সহায়তার কাজে কঠোর পরিশ্রম করে যাচ্ছে। প্রধান অতিথি তার বক্তব্যে হাজার বছরের সৃষ্ট বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবর রহমানকে পরম শ্রদ্ধাভরে স্মরণ করে তার স¦প্নের সোনার বাংলা গড়ার কাজে সকলকে এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানান। সভায় বাহিনীর সকল স্তরের কর্মকর্তা- কর্মচারী, সদস্য-সদস্যাসহ সেবা প্রত্যাশী সংস্থার কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। অংশীজন সভায় ৭৫ জন অংশগ্রহণ করেন।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

কুয়েটে পবিত্র ঈদ-উল-ফিতরের জামাত সকাল সাড়ে ৭ টায় অনুষ্ঠিত হবে

খালিশপুরের ১০ নং ওয়ার্ডে মাওঃ মশিউর রহমানের পক্ষ থেকে ছিন্নমূলের মাঝে ঈদ উপহার বিতরণ

সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে বন্ধুমহল:এড. মনা

খুলনায় জুলাই যোদ্ধাসহ ১৮৮ জনের মধ্যে আর্থিক সাহায্য প্রদান

দৌলতপুরে যুবদল নেতা রাসু প্রকাশ্যে গুলিতে নিহত: ক্ষোভ ও তীব্র নিন্দা বিএনপি নেতাদের

খুলনা জেলা পরিষদের দায়িত্ব গ্রহন নবনিযুক্ত প্রশাসক মনিরুল হাসান বাপ্পীর

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।