সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
খুলনায় শিক্ষার্থীদের শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন | চ্যানেল খুলনা

খুলনায় শিক্ষার্থীদের শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন

৫০তম স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির উদ্যোগে (খুলনা ও বরিশাল বিভাগ) গোলাপ অঞ্চলের শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠান আজ (শুক্রবার) সকালে খুলনা জিলা স্কুল মাঠে অনুষ্ঠিত হয়। যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মো: আহসান হাবীব এর উদ্বোধন করেন।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষ অধিদপ্তর ঢাকার পরিচালক প্রফেসর মোহাম্মদ বেলাল হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা খুলনা অঞ্চলের পরিচালক প্রফেসর শেখ হারুনর রশীদ, উপপরিচালক (কলেজ) এসকে মোস্তাফিজুর রহমান এবং যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক ড. বিশ^াস শাহিন আহম্মদ। স্বাগত জানান মাধ্যমিক ও উচ্চ শিক্ষা খুলনা অঞ্চলের উপপরিচালক এএসএম আব্দুল খালেক।

অতিথিরা বলেন, খেলাধুলা শিক্ষার্থীদের বিকাশ উন্মুক্ত করে দেয়। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার কোন বিকল্প নেই। খেলাধুলা একদিকে যেমন মনের আনন্দ দেয়, তেমনি শারীরিক সুস্থতা বজায় রাখতে সহায়তা করে। তাঁরা আরও বলেন, করোনার জন্য শিক্ষার্থীরা দীর্ঘ দুই বছর খেলাধুলা থেকে দূরে ছিলো। সকল শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া চর্চা বাড়াতে হবে।

https://channelkhulna.tv/

খেলাধুলা আরও সংবাদ

বিশ্বকাপ ইস্যুতে পাকিস্তানকে ভারতীয় ক্রিকেটারের সতর্কবার্তা

কুয়েটে ‘ইন্টার ডিপার্টমেন্ট টি-১০ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬’ এর শুভ উদ্বোধন

সরকারের নির্দেশ পেলে বিশ্বকাপে খেলবে না পাকিস্তানও

বাংলাদেশ বিশ্বকাপে যাবে না, সরকারি সিদ্ধান্ত

ভারতে বাংলাদেশ না খেললে বিশ্বকাপে বিকল্প দল নেবে আইসিসি

কার ডাকে শেষ মুহূর্তে বিপিএল খেলতে এসেছেন ওকস

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।