সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
খুলনায় বিশ্ব এইডস দিবস পালিত | চ্যানেল খুলনা

খুলনায় বিশ্ব এইডস দিবস পালিত

‘সারা বিশ্বের ঐক্য, এইডস প্রতিরোধে সবাই নিব দায়িত্ব’ এই প্রতিপাদ্য নিয়ে আজ (মঙ্গলবার) খুলনায় বিশ্ব এইডস দিবস পালিত হয়। দিবসটি উপলক্ষে সিভিল সার্জন অফিসের উদ্যোগে সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্ত্বরে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন। এসময় সিভিল সার্জন ডাঃ সুজাত আহমেদ, ডাঃ মোঃ রফিকুল ইসলাম, ডাঃ সাদিয়া মনোয়ারা উষা, সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ, সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, চিকিৎসক, নার্স ও এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অতিথিরা বলেন, এইডস একটি মরণব্যাধি। এইডস প্রতিরোধে সচেতনতাই বেশি জরুরি। আমাদের দেশে এইডস’র প্রকোপ তেমন বেশি না হলেও প্রতিবেশি দেশগুলোতে এর বিস্তারের হার অনেক বেশি। প্রতিবেশি দেশ থেকে যাতে এইডস ছড়াতে না পারে সে বিষয়ে সকলকে সতর্ক থাকার আহবান জানান অতিথিরা।
উল্লেখ্য, অনিরাপদ দৈহিক মিলন, এইডস রোগের ভাইরাস রয়েছে এমন রক্ত শরীরে গ্রহণ, অন্যের ব্যবহার করা ইনজেকশনের সূঁচ বা সিরিঞ্জ ব্যবহারের ফলে এইডস ছড়াতে পারে। এছাড়াও রোগের ভাইরাস বহনকারী মা হতে গর্ভাবস্থায় এবং প্রসবের সময় অথবা বুকের দুধের মাধ্যমে সন্তানের এইডস হতে পারে।
এর আগে জেনারেল হাসপাতাল চত্ত্বরে দিবসটি উপলক্ষে ষ্ট্যান্ডিং র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালিতে চিকিৎসক, নার্স, এনজিওসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

https://channelkhulna.tv/

খুলনা মহানগর আরও সংবাদ

খুলনায় আ’লীগ অফিসে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু ও শেখ হাসিনার প্রতিকৃতিতে মাল্যদান

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

শুধু একটি শ্রেণিকে নিয়ে দেশ পুনর্গঠন সম্ভব নয় : তারেক রহমান

খুলনায় ১৫ ককটেলসদৃশ বস্তু উদ্ধার

খুলনা-২ আসনে মহানগর বিএনপির প্রচারণা শুরুনতুন বাংলাদেশ গড়ার যাত্রায় নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান : মঞ্জু

সোনাডাঙ্গায় এনসিপি পরিচয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৩

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।