সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
খুলনায় প্রতিবন্ধীদের কম্পিউটার প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন | চ্যানেল খুলনা

খুলনায় প্রতিবন্ধীদের কম্পিউটার প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

চ্যানেল খুলনা ডেস্কঃ খুলনায় ‘তথ্য প্রযুক্তির মাধ্যমে নিউরো ডেভলপমেন্টাল ডিজঅর্ডারসহ সব ধরণের প্রতিবন্ধীর ক্ষমতায়ন প্রকল্পের’ আওতায় ২০ দিনব্যাপী প্রশিক্ষণ কোর্সেও উদ্বোধন রবিবার সকালে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি)’র খুলনা আঞ্চলিক কার্যালয়ে অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন বিসিসি খুলনার আঞ্চলিক পরিচালক শেখ মফিজুর রহমান।
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রতিবন্ধীদের সঠিক প্রশিক্ষণের মাধ্যমে খুব সহজেই কর্মক্ষম করে গড়ে তোলা যায়। কর্মমুখী প্রশিক্ষণের মাধ্যমেই তাঁদের দক্ষতা বৃদ্ধি ও ক্ষমতায়ন সম্ভব। প্রশিক্ষিত সুবর্ণ নাগরিকরা (প্রতিবন্ধী) দেশে ও আন্তর্জাতিকভাবে বিভিন্ন প্রতিযোগিতায় সাফল্য অর্জন করছেন। আইসিটি বিষয়ক এ প্রশিক্ষণে প্রশিক্ষণার্থীরা আত্মনির্ভরশীল হয়ে উঠবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।
উদ্বোধন অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন কোর্সের প্রশিক্ষক সোহেল রানা ও শিবলী আবেদীন।
২০ দিনব্যাপী প্রশিক্ষণে খুলনা বিভাগের বিভিন্ন জেলার ২০ প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করছেন।

https://channelkhulna.tv/

খুলনা মহানগর আরও সংবাদ

কেসিসির প্রশাসক মঞ্জুকে স্বাগত জানাতে প্রস্তুত নগর ভবন

খুলনায় আ’লীগ অফিসে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু ও শেখ হাসিনার প্রতিকৃতিতে মাল্যদান

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

শুধু একটি শ্রেণিকে নিয়ে দেশ পুনর্গঠন সম্ভব নয় : তারেক রহমান

খুলনায় ১৫ ককটেলসদৃশ বস্তু উদ্ধার

খুলনা-২ আসনে মহানগর বিএনপির প্রচারণা শুরুনতুন বাংলাদেশ গড়ার যাত্রায় নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান : মঞ্জু

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।