সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
খুলনায় দুটি হোটেলে যৌনকর্মীসহ ১১ জনের কারাদণ্ড | চ্যানেল খুলনা

খুলনায় দুটি হোটেলে যৌনকর্মীসহ ১১ জনের কারাদণ্ড

খুলনায় দুইটি আবাসিক হোটেল থেকে আটক যৌনকর্মীসহ ১১ জনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (১৮ জুলাই) তাদের আটক করা হয়। দণ্ড পাওয়া ১১ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ ইউসুপ আলী এর তত্ত্বাবধানে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইসমাইল হোসেনের নেতৃত্বে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
শনিবার বেলা ১২টায় হোটেল রেদোয়ান ও হোটেল খুলনা গার্ডেন ইন নামক নগরীর দু’টি আবাসিক হোটেলে মোবাইল কোর্ট পরিচালিত হয়।
এর পূর্বেই খুলনা মেট্রোপলিটন পুলিশের একটি টিম উক্ত হোটেল দু’টি রেড করে। এসময় ঐ হোটেল দু’টিতে অবস্থানরত যৌনকর্মী, কাস্টমার ও স্টাফসহ মোট ১১ জনকে আটক করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইসমাইল হোসেন জানান, মোবাইল কোর্টে ‘দণ্ডবিধি, ১৮৬০’ এর ২৯১ ধারায় ও ২৬৮ ধারায় বিরক্তি উদ্রেক ও শান্তি বিনষ্টের দায়ে আটককৃত ১১ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়। ‘স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন, ২০০৯’ এবং ‘খুলনা মেট্রোপলিটন অধ্যাদেশ, ১৯৮৫’ এর বিভিন্ন ধারায় খুলনা মেট্রোপলিটন এলাকায় এরূপ অসামাজিক কার্যক্রম চালানো নিষেধ মর্মে জারিকৃত বিজ্ঞপ্তি বলবৎ রয়েছে। হোটেলের মালিককে খুঁজে না পাওয়ায় সহকারী ম্যানেজারকে আইনের আওতায় নিয়ে আসা হয়।
ইতোপূর্বেও এই দু’টি হোটেল ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে এরূপ অবৈধ কার্যকলাপে জড়িত থাকার দায়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। অপরাধের পুনরাবৃতি করায় হোটেল দু’টি আগামী ৩১ ডিসেম্বর, ২০২০ খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত সিলগালা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনায় সহায়তা করেন খুলনা সদর থানা পুলিশ। সামাজিক মূল্যবোধ ও আইন-শৃঙ্খলা রক্ষায় জেলা প্রশাসনের এমন উদ্যোগ অব্যাহত থাকবে।

https://channelkhulna.tv/

আইন ও অপরাধ আরও সংবাদ

খুলনায় যুবকের দুই হাতের কব্জি কেটেছে সন্ত্রাসীরা

খুলনায় আ’লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার

রিকশায় বসা হাদিকে গুলি করে মোটরসাইকেলে আসা দুই যুবক

খুলনায় ১২ মামলার আসামি সন্ত্রাসী ‘চিংড়ি পলাশ’ যশোরে গ্রেপ্তার

নির্বাচনে নেতা-কর্মীদের অবৈধ সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা

খুলনায় জোড়া হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।