সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
খুলনায় থার্টি ফার্স্ট নাইটে আতশবাজি ফোটানো নিষিদ্ধ | চ্যানেল খুলনা

খুলনায় থার্টি ফার্স্ট নাইটে আতশবাজি ফোটানো নিষিদ্ধ

চ্যানেল খুলনা ডেস্কঃ খুলনায় থার্টি ফার্স্ট নাইটে (৩১ ডিসেম্বর রাতে) বিস্ফোরক দ্রব্য, আতশবাজি, পটকা ফোটানো ও মাদক বহন নিষিদ্ধ করা হয়েছে।
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) কমিশনার খন্দকার লুৎফুল কবির বিপিএম এ নিষেধাজ্ঞা জারি করেন। রোববার (২৯ ডিসেম্বর) কেএমপির স্পেশাল ব্রাঞ্চ থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৩১ ডিসেম্বর দিবাগত রাতে ও ইংরেজি নববর্ষ উপলক্ষে খুলনা মহানগরীতে কোথাও আতশবাজি-পটকা-বিস্ফোরক ও মাদক বহন বা ব্যবহার কিংবা অন্যান্য উচ্ছৃঙ্খল আচারণের মাধ্যমে যাতে জনজীবন বিপন্ন বা শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত না হয় সেজন্য নগরবাসী ও তাদের ছেলে-মেয়ে/নির্ভরশীলদের সংযত রাখার আহবনা জানানো হচ্ছে। সেই সাথে খুলনা মহানগর এলাকায় এ উপলক্ষে অয়োজিত সকল অনুষ্ঠান সূর্যস্তের পূর্বেই সম্পন্ন করার জন্য অনুরোধ করা হচ্ছে। খুলনা মহানগরী এলাকায় আতশবাজী / বিস্ফোরক ও মাদক বহন বা ব্যবহারকারী এবং উচ্ছৃঙ্খল ও শান্তি বিরোধী কার্যকলাপে লিপ্ত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

https://channelkhulna.tv/

খুলনা মহানগর আরও সংবাদ

খুলনা-২ আসনে মহানগর বিএনপির প্রচারণা শুরুনতুন বাংলাদেশ গড়ার যাত্রায় নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান : মঞ্জু

সোনাডাঙ্গায় এনসিপি পরিচয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৩

খুলনায় ইমরান মুন্সী হত্যা মামলার আসামি গ্রেপ্তার

খুলনায় এনসিপির শ্রমিক নেতাকে গুলির ঘটনায় তন্বীসহ ৮ জনের বিরুদ্ধে মামলা

খুলনায় যুবকের দুই হাতের কব্জি কেটেছে সন্ত্রাসীরা

নারী সঙ্গী ও মাদক নিয়ে বাগবিতণ্ডায় খুলনায় এনসিপি নেতা গুলিবিদ্ধ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।