সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
খুলনায় ট্রাক-ইজিবাইক সংঘর্ষে নিহত ৫ : গুরুতর আহত ২ | চ্যানেল খুলনা

খুলনায় ট্রাক-ইজিবাইক সংঘর্ষে নিহত ৫ : গুরুতর আহত ২

খুলনার ডুমুরিয়া উপজেলার খুলনা-সাতক্ষীরা মহাসড়কে ট্রাকের সঙ্গে ইজিবাইকের সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ২জন।শনিবার (১০ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে তিনটার দিকে উপজেলার খর্নিয়া ইউনিয়নের আংগারদোহা কালভার্ট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় গুরুতর আহত আরও ২ জনকে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সড়ক দুর্ঘটনায়, নিহতরা হলেন খর্নিয়া ইউনিয়নের আংগারদোহা গ্রামের সাব্বির মোড়ল (২৩), শোভনা ইউনিয়নের জিয়েলতলা গ্রামের ইজিবাইক চালক বিশ্বজিৎ বিশ্বাস (৩০), গুটুদিয়া ইউনিয়নের বিল পাবলা গ্রামের নিপা ঢালী (২৫), অজ্ঞাত নারী (২৬) ও শিশু অন্বী বিশ্বাস (২)। শিশু অন্বীকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে গুরুতর জখম অবস্থায় প্রেরণ করলে বিকেলে সে মারা যায়।

ডুমুরিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত সাহা জানান, দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া হাসপাতালে নেওয়ার পর দুইজনের মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য সড়কটি দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে হতাহতদের উদ্ধার ও দুর্ঘটনাকবলিত যান দুটি সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

https://channelkhulna.tv/

দুর্ঘটনা আরও সংবাদ

চট্টগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে মাইক্রোবাস, ৩ জনের মৃত্যু

জামালপুরে কালবৈশাখী ঝড়ে গাছ পড়ে মা ও দুই মেয়ের মৃত্যু

এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনা, একই পরিবারের ৩ জনসহ আহত ৪

চট্টগ্রাম ওয়াসার খনন কাজের সময় মাটি ধস, ২ শ্রমিক নিহত

টাঙ্গাইলে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ২

আন্দামান-বঙ্গোপসাগর পাড়ি দিতে গিয়ে প্রায় ৯০০ রোহিঙ্গার মৃত্যু বা নিখোঁজ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।