সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
খুলনায় ছয়টি অবৈধ ড্রিংকিং ওয়াটার কোম্পানীর জার নষ্ট করেছে বিএসটিআই | চ্যানেল খুলনা

খুলনায় ছয়টি অবৈধ ড্রিংকিং ওয়াটার কোম্পানীর জার নষ্ট করেছে বিএসটিআই

খুলনা মহানগরীতে সরবরাহকৃত ছয়টি কোম্পানীর অবৈধ ড্রিংকিং ওয়াটারের জার নষ্ট করেছে বিএসটিআই। আজ বুধবার (১৯ মে) বিএসটিআই খুলনার সহকারী পরিচালক গোবিন্দ কুমার ঘোষের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মেসার্স ঢাকা ড্রিংকিং ওয়াটার, এ্যাংকর ড্রিংকিং ওয়াটার, ইলোরা ড্রিংকিং ওয়াটার, জমজম ওয়াটার, আল সাফা ড্রিংকিং ওয়াটার ও রিফাইন ওয়াটারের ২৫০ জার নষ্ট করা হয়েছে।

সূত্রে জানা গেছে, বিএসটিআই’র সহকারী পরিচালক (সিএম) গোবিন্দ কুমার ঘোষের নেতৃত্বে আজ বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত নগরীতে অভিযান পরিচালনা করেন। নগরীতে মেসার্স ঢাকা ড্রিংকিং ওয়াটার, এ্যাংকর ড্রিংকিং ওয়াটার, ইলোরা ড্রিংকিং ওয়াটার, জমজম ওয়াটার, আল সাফা ড্রিংকিং ওয়াটার এবং রিফাইন ওয়াটার প্রতিষ্ঠান সমুহের অবৈধভাবে ড্রিংকিং ওয়াটার উৎপাদন, নিম্নমানের জারে বিক্রি করছে। অভিযানে এসব কোম্পানীর অবৈধ ড্রিংকিং ওয়াটার রোধে নগরীর ময়লাপোতা মোড়, সাত রাস্তার মোড়, প্রান্তিক আবাসিক এলাকা এবং নিরালা আবাসিক এলাকায় বুধবার দুপুরে পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানে অন্তত ২৫০টি জার জব্দ ও তাৎক্ষণিক নষ্ট করা হয়। জনস্বার্থে এধরনের অভিযান অব্যাহত থাকবে।

https://channelkhulna.tv/

খুলনা মহানগর আরও সংবাদ

খুলনা-২ আসনে মহানগর বিএনপির প্রচারণা শুরুনতুন বাংলাদেশ গড়ার যাত্রায় নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান : মঞ্জু

সোনাডাঙ্গায় এনসিপি পরিচয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৩

খুলনায় ইমরান মুন্সী হত্যা মামলার আসামি গ্রেপ্তার

খুলনায় এনসিপির শ্রমিক নেতাকে গুলির ঘটনায় তন্বীসহ ৮ জনের বিরুদ্ধে মামলা

খুলনায় যুবকের দুই হাতের কব্জি কেটেছে সন্ত্রাসীরা

নারী সঙ্গী ও মাদক নিয়ে বাগবিতণ্ডায় খুলনায় এনসিপি নেতা গুলিবিদ্ধ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।