সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ২১শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ৪ঠা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
খুলনায় চিংড়ি পুশের অপরাধে চারজনকে জেল ও লাখ টাকা জরিমানা | চ্যানেল খুলনা

খুলনায় চিংড়ি পুশের অপরাধে চারজনকে জেল ও লাখ টাকা জরিমানা

খুলনার রূপসা উপজেলার বাগমারা এলাকায় তিন ব্যক্তিকে চিংড়িতে জেলি পুশ করার অপরাধে এক লাখ টাকা জরিমানা ও ১৫দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। আজ সোমবার (০৫ অক্টোবর) বিকেলে এ অভিযান পরিচালনা করা হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যজিস্ট্রেট দেবাশীষ বাসকের নেতৃত্বে মৎস্য বিভাগের কর্মকর্তা এবং কোস্টগার্ডের সদস্যরা অভিযানে অংশ নেন।

জেলি পুশকৃত চিংড়িকারীরা হল সোহান শেখ (১৯), মোঃ শাহাজাহান (২২) ও শেখ কানন (২৩)। চিংড়ি পরিবহনকারী ভ্যান চালক ইব্রাহিম হাওলাদার (৩০)।

জেলা প্রশাসনের সূত্রমতে, জিজ্ঞাসাবাদে তিনজন আসামী তাদের দোষ স্বীকার করে। কর্তব্যরত নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবাশীষ বসাক ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯’ এর যথাযথ ধারার বিধান মোতাবেক সোহান শেখ (১৯), মোঃ শাহাজাহান (২২) ও শেখ কানন (২৩) কে ১৫দিন করে বিনাশ্রম কারাদন্ড দেন। একই সাথে ওই তিনজনসহ ভ্যানচালক ইব্রাহিম হাওলাদারকে ২৫ হাজার টাকা করে মোট এক লাখ টাকা জরিমানা করেন। হোয়াইট গোল্ড খ্যাত চিংড়ির রপ্তানি আয় সমুন্নত রাখতে জেলা প্রশাসনের এ অব্যাহত থাকবে।

https://channelkhulna.tv/

আইন ও অপরাধ আরও সংবাদ

মৃত্যুদণ্ড কার্যকরে পদক্ষেপ না নিতে ট্রাইব্যুনালে শেখ হাসিনার চিঠি

কয়রায় স্বামীকে শ্বাসরোধে হত্যা, স্ত্রী পলাতক

‘এক-এগারোর’ আলোচিত জেনারেল মাসুদ গ্রেপ্তার

মারা গেছে সাভারের সেই সিরিয়াল কিলার সম্রাট

শ্যামনগরে ৬২ হাজার টাকা মূল্যের বিদেশি মদ জব্দ

খুলনার শীর্ষ সন্ত্রাসী সাজিদের নির্দেশে হত্যা করা হয় টিকটকার রাকিবকে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।