সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
খুলনায় কর্মহীন শিল্পী, কলা-কুশলী ও কবি-সাহিত্যিকদের মাঝে অনুদানের চেক বিতরণ | চ্যানেল খুলনা

খুলনায় কর্মহীন শিল্পী, কলা-কুশলী ও কবি-সাহিত্যিকদের মাঝে অনুদানের চেক বিতরণ

করোনাভাইরাস সংক্রমণজনিত কারণে খুলনা জেলায় দুইশত ৯৭ জন কর্মহীন শিল্পী, কলা-কুশলী ও কবি-সাহিত্যিকদের অনুকূলে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের ২৯ লাখ ৭০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ অনুষ্ঠান আজ (বৃহস্পতিবার) দুপুরে বয়রা সরকারি মহিলা কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।

খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক প্রধান অতিথি হিসেবে কর্মহীন শিল্পী, কলা-কুশলী ও কবি-সাহিত্যিকদের হাতে অনুদানের চেক তুলে দেন। চেক বিতরণ অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে অনলাইলে সংযুক্ত ছিলেন খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল।

প্রধান অতিথির বক্তৃতায় সিটি মেয়র বলেন, করোনা পরিস্থিতিতে সরকার দুস্থ ও অসহায় মানুষের পাশে আছেন। করোনা মোকাবেলার সরকারের সর্বাত্মক প্রস্তুতি রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব সেক্টরে প্রণোদনা দিয়ে যাচ্ছেন। তিনি ইতোমধ্যে ৩৮ লাখ মানুষকে আর্থিক সহায়তায় দেওয়ার ঘোষণা দিয়েছেন। সিটি মেয়র করোনাভাইরাস প্রতিরোধে দলমত নির্বিশেষে সকলকে এগিয়ে আসার আহবান জানান।

অনুষ্ঠানে মেয়র প্রত্যেক কর্মহীন শিল্পী, কলা-কুশলী ও কবি-সাহিত্যিকদের ১০ হাজার টাকা করে অনুদানের চেক বিতরণ করেন।

খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর টিএম জাকির হোসেন, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, খুলনা প্রেসক্লাবের সভাপতি এসএম জাহিদ হোসেন এবং সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুন্সি মোঃ মাহবুব আলম সোহাগ। অনুষ্ঠানে স্বাগত জানান অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ সাদিকুর রহমান খান।

https://channelkhulna.tv/

খুলনা মহানগর আরও সংবাদ

কেসিসির প্রশাসক মঞ্জুকে স্বাগত জানাতে প্রস্তুত নগর ভবন

খুলনায় আ’লীগ অফিসে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু ও শেখ হাসিনার প্রতিকৃতিতে মাল্যদান

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

শুধু একটি শ্রেণিকে নিয়ে দেশ পুনর্গঠন সম্ভব নয় : তারেক রহমান

খুলনায় ১৫ ককটেলসদৃশ বস্তু উদ্ধার

খুলনা-২ আসনে মহানগর বিএনপির প্রচারণা শুরুনতুন বাংলাদেশ গড়ার যাত্রায় নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান : মঞ্জু

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।