সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
খুলনায় করোনায় কর্মহীনদের মাঝে সোনালী ব্যাংকের উদ্যোগে নগদ অর্থ বিতরণ | চ্যানেল খুলনা

খুলনায় করোনায় কর্মহীনদের মাঝে সোনালী ব্যাংকের উদ্যোগে নগদ অর্থ বিতরণ

সোনালী ব্যাংক লিমিটেডের বিশেষ সিএসআর কার্যক্রমের আওতায় খুলনা জেলা প্রশাসনের আয়োজনে করোনায় কর্মহীন হয়ে পড়া প্রায় পাঁচশত অসহায়, দুঃস্থ ও নিম্নআয়ের শ্রমজীবীদের মাঝে নগদ অর্থ সহায়তা বিতরণ করা হয়। অর্থ সহায়তার মধ্যে ছিলো জনপ্রতি দুই হাজার টাকা। এছাড়াও সোনালী ব্যাংক খুলনা জেলার সকল উপজেলায় তিনশত ২৫ জনকে নগদ অর্থ সহায়তা বিতরণ করেছে।

খুলনার জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদার প্রধান অতিথি হিসেবে আজ (শনিবার) জেলা স্টেডিয়ামে এই অর্থ সহায়তা বিতরণ করেন। বিতরণকালে জেলা প্রশাসক বলেন, দেশব্যাপী চলমান করোনাভাইরাসের কারণে হতদরিদ্র ও কর্মহীন মানুষের দুর্দশার শেষ নেই। এই সংকটময় সময়ে অর্থ সহায়তা প্রদানের জন্য সোনালী ব্যাংক লিমিটেডকে ধন্যবাদ জানান তিনি। করোনাভাইরাস প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে ও মাস্ক পরিধান করে চলাচলের জন্য জেলা প্রশাসক সকলের প্রতি আহবান জানান।

অর্থ সহায়তা বিতরণে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইউসুপ আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ সাদিকুর রহমান খান, সোনালী ব্যাংক লিমিটেডের জেনারেল ম্যানেজার মোঃ শফিকুল ইসলাম, ডিজিএম এফএম মনিরুল ইসলাম, ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোঃ শামসুজ্জামান মিয়া স্বপন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এসএম মোয়াজ্জেম রশিদী দোজা প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সোনালী ব্যাংক লিমিটেড পরিচালনা পরিষদের সিদ্ধান্তে সিএসআর কার্যক্রমের আওতায় খুলনা জেলার বস্তিবাসী, ছিন্নমূল এবং করোনায় সংক্রমণের কারণে সাময়িকভাবে বেকার হয়ে পড়া ব্যক্তিদের পরিবারের সহায়তা প্রদান করে আসছে।

https://channelkhulna.tv/

খুলনা মহানগর আরও সংবাদ

খুলনায় আ’লীগ অফিসে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু ও শেখ হাসিনার প্রতিকৃতিতে মাল্যদান

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

শুধু একটি শ্রেণিকে নিয়ে দেশ পুনর্গঠন সম্ভব নয় : তারেক রহমান

খুলনায় ১৫ ককটেলসদৃশ বস্তু উদ্ধার

খুলনা-২ আসনে মহানগর বিএনপির প্রচারণা শুরুনতুন বাংলাদেশ গড়ার যাত্রায় নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান : মঞ্জু

সোনাডাঙ্গায় এনসিপি পরিচয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৩

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।