সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
খুলনায় ইউভি-সি জীবাণুমুক্তকরণ বক্সের উদ্বোধন | চ্যানেল খুলনা

খুলনায় ইউভি-সি জীবাণুমুক্তকরণ বক্সের উদ্বোধন

খুলনায় করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ প্রতিরোধে ইউভি-সি (আল্ট্রাভায়োলেট রশ্মি) জীবাণুমুক্তকরণ বক্সের উদ্বোধন করা হয়। খুলনার স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. ইকবাল হোসেন আজ  (সোমবার) দুপুরে তাঁর অফিস কক্ষে জীবাণুমুক্তকরণ এ বক্সের উদ্বোধন করেন।

উদ্বোধনকালে মো. ইকবাল হোসেন বলেন, স্থানীয় সরকার বিভাগের তত্ত্বাবধানে খুলনা জেলার ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিসহ কর্মকর্তা-কর্মচারীরা তৃণমূল পর্যায়ে করোনভাইরাস সংক্রমণ প্রতিরোধমূলক কাজসহ সরাসরি বিভিন্ন নাগরিক সেবা প্রদান করে যাচ্ছেন। ইউনিয়ন পরিষদের সেবাদানকারীরা সামাজিক দূরত্ব এবং স্বাস্থ্যবিধি পালন করার পরেও তাঁরা করোনা সংক্রমণের বাইরে থাকছেন না। তিনি জানান, উপকারভোগীরা মাস্ক পরিধান করলেও তাদের ব্যবহৃত মোবাইল, টাকা-পয়সা, রুমালসহ অন্যান্য ব্যবহার্য জিনিসপত্র নিয়ে ইউনিয়ন পরিষদের প্রবেশ করে। এসব ব্যবহৃত জিনিজপত্র থেকে করোনাভাইরাস সংক্রমণের একটা শঙ্কা থেকেই যায়। একারণে সেবাগ্রহণকারীদের ব্যবহৃত এসব জিনিসপত্র ইউনিয়ন পরিষদে প্রবেশের সময় এ ইউভি-সি বক্সের মাধ্যম জীবাণুমুক্তর সুযোগ সৃষ্টি হবে। এরফলে করোনাভাইরাস সংক্রণের হার অনেকাংশে কমে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।

জবাবদিহিমূলক স্থানীয় সরকার (ইএএলজি) প্রকল্পের অর্থায়ণে প্রকল্পের আওতাধীন খুলনা জেলার ৩০টি ইউনিয়ন পরিষদে এসব ইউভি-সি জীবাণুমুক্তকরণ বক্স বিতরণ করা হবে। তরুণ উদ্যোক্তা প্রকৌশলী ছদরুল আলম এ বক্স তৈরিতে সহযোগিতা করেন।

এসময় খুলনা জেলা প্রশাসনের সহকারী কমিশনার নূরী তাসমিন উর্মি এবং ইএএলজি প্রকল্পের খুলনা জেলা সমন্বয়ক মোঃ ইকবাল হাসান উপস্থিত ছিলেন।

https://channelkhulna.tv/

খুলনা মহানগর আরও সংবাদ

খুলনা-২ আসনে মহানগর বিএনপির প্রচারণা শুরুনতুন বাংলাদেশ গড়ার যাত্রায় নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান : মঞ্জু

সোনাডাঙ্গায় এনসিপি পরিচয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৩

খুলনায় ইমরান মুন্সী হত্যা মামলার আসামি গ্রেপ্তার

খুলনায় এনসিপির শ্রমিক নেতাকে গুলির ঘটনায় তন্বীসহ ৮ জনের বিরুদ্ধে মামলা

খুলনায় যুবকের দুই হাতের কব্জি কেটেছে সন্ত্রাসীরা

নারী সঙ্গী ও মাদক নিয়ে বাগবিতণ্ডায় খুলনায় এনসিপি নেতা গুলিবিদ্ধ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।