সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুলনায় আলোচিত রহিমা অপহরণ মামলায় চার আসামির জামিন | চ্যানেল খুলনা

খুলনায় আলোচিত রহিমা অপহরণ মামলায় চার আসামির জামিন

খুলনায় রহিমা বেগম অপহরণ মামলার চার আসামিকে জামিন দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে খুলনা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মাহমুদা খাতুন তাদের জামিনের নিদের্শ দেন। একই সাথে মামলার তদন্ত রিপোর্ট না আসা পর্যন্ত তাদের জামিন বহালের নির্দেশনা দেওয়া হয়।

জামিনপ্রাপ্তরা হলেন, রফিকুল ইসলাম পলাশ, মো: মহিউদ্দিন, গোলাম কিবরিয়া ও মো: জুয়েল। আসামি পক্ষের আইনজীবী তারিক মাহমুদ তারা জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন।
তারিক মাহমুদ তারা খুলনা গেজেটকে বলেন, পূর্বের শত্রুতার জের ধরে আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। আসামিরা দীর্ঘদিন হাজতবাস রয়েছে। সার্বিক দিক বিবেচনা আসামিদের জামিন দিয়েছেন আদালত। তাছাড়া আদালতে তদন্ত প্রতিবেদন রিপোর্ট দাখিল না হওয়া পর্যন্ত ওই চারজন আসামির জামিন দেওয়া হয়েছে। এছাড়া অপর আসামিদের বিরুদ্ধে জামিন না ধরার কারণে তাদের জামিন হয়নি।
উল্লেখ্য, ২৭ আগস্ট রাতে দৌলতপুর থানার মহেশ্বরপাশার বাণিকপাড়া বাসিন্দা রাহিমা খাতুন বাড়ির নিচে পানি আনতে গিয়ে নিখোঁজ হন। পরে পরিবারের সদস্যরা খোঁজ না পেয়ে প্রথমে থানায় সাধারণ ডায়েরী করেন। পরবর্তীতে রহিমা বেগমের মেয়ে আদুরী বেগম সন্দেহভাজন কয়েকজন আসামির নাম উল্লেখ করে দৌলতপুর থানায় মামলা দায়ের করেন। মামলায় পুলিশ রহিমা বেগমের স্বামীসহ ৬ জনকে আটক করে। গত ২৪ সেপ্টেম্বর রাতে ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার সৈয়দপুর গ্রাম থেকে জনৈক কুদ্দুস মোল্লার বাড়ি থেকে রহিমা বেগমকে উদ্ধার করা হয়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা মহানগর আরও সংবাদ

খুলনায় বি কোম্পানির পাঁচ সন্ত্রাসী গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

খালিশপুরে বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বিএনপি জাতির সঙ্গে দেওয়া কথা রাখেনি : খুলনায় জামায়াতের আমির

হাম-রুবেলা টিকাদানে কেসিসির সাফল্য ধরে রাখতে বাদ পড়া শিশুদের টিকার আওতায় আনার নির্দেশ

খুলনায় গৃহকর্মীর ওপর নির্যাত‌ন : পুলিশ দম্পতি কারাগারে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।