সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ২১শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ৪ঠা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
খুলনায় অর্থ আত্মসাতের অভিযোগে বরখাস্তকৃত সহকারী কর কমিশনার মেজবাহ উদ্দিনকে গ্রেপ্তার করেছে দুদক | চ্যানেল খুলনা

সরকারী কোষাগাড়ের প্রায় সাড়ে তিন কোটি টাকা আত্মসাত

খুলনায় অর্থ আত্মসাতের অভিযোগে বরখাস্তকৃত সহকারী কর কমিশনার মেজবাহ উদ্দিনকে গ্রেপ্তার করেছে দুদক

চ্যানেল খুলনা ডেস্কঃ বরখাস্ত হওয়া খুলনার সহকারী কর কমিশনার মেজবাহ উদ্দিন আহমেদকে ৩ কোটি ৪৭ লাখ ৩৪ হাজার ৪১৯ টাকা আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

কর কমিশনের অনুমতি নিয়ে গতকাল বুধবার সাড়ে ৬টার দিকে নগরীর বয়রা সবুরের মোড় এলাকার নিজ বাসভবনের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। দুদকের খুলনা জেলা সমন্বিত কার্যালয়ের উপ-পরিচালক মো. নামজুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার সূত্রে জানাগেছে, বাগেরহাট কর সার্কেলের সাবেক সহকারী কর কমিশনার মো. মেজবাহ উদ্দিন আহমেদ অভিনব কায়দায় করদাতাদের দেয়া ৩ কোটি ৪৭ লাখ ৩৪ হাজার ৪১৯ টাকা সরকারি কোষাগারে জমা না দিয়ে আত্মসাত করেন। এ ঘটনায় গত ২৭ মে খুলনার কর অঞ্চলের উপ কর-কশিনার খন্দকার মো. তারিফ উদ্দিন বাদী হয়ে খুলনা মহানগর আদালত (খালিশপুর) অঞ্চলে মামলা দায়ের করেন। আদালতের বিচারক তরিকুল ইসলাম মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কে মামলা তদন্তের নির্দেশ দিয়েছেন। এর আগে ১৯ মে মো. মেঝবাহ উদ্দিন আহমেদ মেজবাহ উদ্দিনকে অর্থ আত্মসাতের অভিযোগে সাময়িক বরখাস্ত করে কর অঞ্চল খুলনা।

https://channelkhulna.tv/

আইন ও অপরাধ আরও সংবাদ

কয়রায় স্বামীকে শ্বাসরোধে হত্যা, স্ত্রী পলাতক

‘এক-এগারোর’ আলোচিত জেনারেল মাসুদ গ্রেপ্তার

মারা গেছে সাভারের সেই সিরিয়াল কিলার সম্রাট

শ্যামনগরে ৬২ হাজার টাকা মূল্যের বিদেশি মদ জব্দ

খুলনার শীর্ষ সন্ত্রাসী সাজিদের নির্দেশে হত্যা করা হয় টিকটকার রাকিবকে

যুবককে কুপিয়ে জখম, সাত ঘণ্টার মধ্যে সন্ত্রাসী স্পিকার মিরাজ গ্রেপ্তার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।