সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
খুলনায় অতিরিক্ত মূল্যে আদা বিক্রয়ের অপরাধে ব্যবসায়ীকে জরিমানা | চ্যানেল খুলনা

খুলনায় অতিরিক্ত মূল্যে আদা বিক্রয়ের অপরাধে ব্যবসায়ীকে জরিমানা

চ্যানেল খুলনা ডেস্কঃ খুলনায় অতিরিক্ত মূল্যে আদা বিক্রয় করার অপরাধে ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। শুক্রবার (১ মে) দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট দেবাশীষ বসাক এর নেতৃত্বে নগরীর দৌলতপুর কাঁচা বাজারে এ অভিযান চালানো হয়।

অভিযানে দৌলতপুর কাঁচা বাজারে অতিরিক্ত মূল্যে (প্রতি কেজি দেশী আদা ২৮০/- টাকায় কিনে ৪০০/- টাকায় বিক্রয় করায়) আদা বিক্রয়ের অপরাধে এক খুচরা ব্যবসায়ীকে অর্থদণ্ড প্রদান করা হয়।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট ম্যাজিষ্ট্রেট দেবাশীষ বসাক জানান, জেলা প্রশাসক খুলনা মোহাম্মদ হেলাল হোসেনের নির্দেশনায় খুলনা নগরীর অন্যতম ব্যস্ততম এলাকাগুলোতে মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়।
তিনি আরো জানান, পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে এবং নিয়মিত বাজার মনিটরিং এর অংশ হিসেবে শুক্রবার খুলনা মহানগরীর বিভিন্ন স্থানে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
মোবাইল কোর্টের অভিযানে সেনাবাহিনীর সদস্যবৃন্দ সহায়তা করেন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে জেলা প্রশাসন, খুলনা’র এমন উদ্যোগ অব্যাহত থাকবে।

https://channelkhulna.tv/

আইন ও অপরাধ আরও সংবাদ

খুলনায় যুবকের দুই হাতের কব্জি কেটেছে সন্ত্রাসীরা

খুলনায় আ’লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার

রিকশায় বসা হাদিকে গুলি করে মোটরসাইকেলে আসা দুই যুবক

খুলনায় ১২ মামলার আসামি সন্ত্রাসী ‘চিংড়ি পলাশ’ যশোরে গ্রেপ্তার

নির্বাচনে নেতা-কর্মীদের অবৈধ সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা

খুলনায় জোড়া হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।