সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
খুলনার তিন হাসপাতালে করোনায় ১২ জনের মৃত্যু | চ্যানেল খুলনা

খুলনার তিন হাসপাতালে করোনায় ১২ জনের মৃত্যু

খুলনায় গত ২৪ ঘন্টায় করোনায় আরও ১২ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৯ জুন) সকাল ৮ টা পর্যন্ত আগের ২৪ ঘন্টায় তিনটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনা ও উপসর্গে তাদের মৃত্যু হয়।
এরমধ্যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ডেডিকেটেড ইউনিটে পাঁচজন, জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে তিনজন ও বেসরকারি গাজী মেডিকেল কলেজ হাসপাতালে চারজনের মৃত্যু হয়েছে।
খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালের ফোকাল পার্সন ডা. সুহাস রঞ্জন হালদার জানান, খুলনা করোনা ডেডিকেট হাসপাতালে গত ২৪ ঘন্টায় আরো ৫ জনের মৃত্যু হয়েছে।
মৃতরা হলেন, রামপালের লাবনী আক্তার (৪২) খুলনার মনি খন্দকার (৪০), বাগেরহাটের ফারুক আহমেদ (৭০) ও যশোরের কেশবপুরের মশিউর রহমান (৬৫)। এছাড়া একজন উপসর্গ নিয়ে মারা যান। ১৩০ শয্যার হাসপাতালটিতে সকাল পর্যন্ত ১৮৩জন চিকিৎসাধীন ছিলেন। এরমধ্যে রেড জোনে ১০০জন, ইয়ালো জোনে ৪৩জন, আইসিইউতে ২০জন এবং এইচডিইউতে ২০ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে ভর্তি হয়েছেন ৫৯জন। আর সুস্থ্য হয়ে বাড়ী ফিরেছেন ৪৫ জন।
গাজী মেডিকেল হাসপাতালের স্বত্তাধিকারী ডাঃ গাজী মিজানুর রহমান জানান, ২৪ ঘন্টায় হাসপাতালের করোনা ইউনিটে আরও চারজনের মৃত্যু হয়েছে।
মৃতরা হলেন- নওয়াপাড়ার আবদুল হামিদ (৭০), গোপালগঞ্জ কাশিয়ানির মরিয়ম বেগম (৭০), নড়াইল সদরের জিয়াউর রহমান (৩৮) ও নড়াইল সদরের আব্দুল বারী (৬৩)।

এছাড়া হাসপাতালের করোনা ইউনিটে ৯২ জন রোগী চিকিৎসাধীন ছিলেন। গত ২৪ ঘন্টায় ভর্তি হয়েছেন ১৭ জন আর সুস্থ্য হয়ে বাড়ী ফিরেছেন ১৯জন। আইসিইউতে রয়েছেন ছয়জন আর এইচডিইউতে আছেন ৮ জন।

খুলনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডাঃ কাজী আবু রাশেদ জানান, গত ২৪ ঘন্টায় হাসপাতালে তিনজনের মৃত্যু হয়েছে। চিকিৎসাধীন রয়েছেন ৬৬জন, তার মধ্যে ৩০জন পুরুষ ও ৩৬জন মহিলা। গত ২৪ ঘন্টায় ভর্তি হয়েছেন ১৫জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৩ জন।
মৃতরা হলেন, নগরীর খালিশপুরের চান মিয়া(৬৯), পাইকগাছার আব্দুল কালাম (৪৬) ও নগরীর হাজী মহসিন রোডের জহুরুল হক (৭৪)।

https://channelkhulna.tv/

খুলনা মহানগর আরও সংবাদ

খুলনায় আ’লীগ অফিসে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু ও শেখ হাসিনার প্রতিকৃতিতে মাল্যদান

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

শুধু একটি শ্রেণিকে নিয়ে দেশ পুনর্গঠন সম্ভব নয় : তারেক রহমান

খুলনায় ১৫ ককটেলসদৃশ বস্তু উদ্ধার

খুলনা-২ আসনে মহানগর বিএনপির প্রচারণা শুরুনতুন বাংলাদেশ গড়ার যাত্রায় নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান : মঞ্জু

সোনাডাঙ্গায় এনসিপি পরিচয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৩

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।