সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
খুলনার তিনজন পটুয়াখালীর ব্যাংকে ছিনতাই চেষ্টায় আটক | চ্যানেল খুলনা

খুলনার তিনজন পটুয়াখালীর ব্যাংকে ছিনতাই চেষ্টায় আটক

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে পটুয়াখালীর একটি ব্যাংকে ছিনতাই চেষ্টার অভিযোগে খুলনার তিন বাসিন্দাকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে Sonali Bank-এর পটুয়াখালী নিউ টাউন শাখা থেকে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, আটককৃতরা হলেন খুলনার ঝন্টু শেখ (৪৮), বাগেরহাটের রবি হাওলাদার (৪৯) এবং খুলনার দেলোয়ার হোসেন (৬২)। তারা সবাই খুলনা বিভাগের বাসিন্দা। এ সময় চক্রের আরও এক সদস্য পালিয়ে যান।

স্থানীয় সূত্রে জানা গেছে, চার সদস্যের একটি দল ব্যাংকে আসা গ্রাহকদের টার্গেট করে ভেতরে অবস্থান নেয়। তাদের চলাফেরা সন্দেহজনক মনে হলে ব্যাংক কর্তৃপক্ষ পুলিশকে অবহিত করে। গোপন সংবাদের ভিত্তিতে আগে থেকেই সাদা পোশাকে ব্যাংক এলাকায় অবস্থান নেওয়া পুলিশ সদস্যরা দ্রুত ব্যাংকের ভেতরে প্রবেশ করেন। নিরাপত্তার স্বার্থে ব্যাংকের দরজা বন্ধ করে দিলে অভিযুক্তরা ছোটাছুটি শুরু করলে তিনজনকে আটক করা হয়।

ব্যাংক কর্তৃপক্ষ জানায়, দেশের বিভিন্ন স্থানে সংঘটিত ছিনতাইয়ের সিসিটিভি ফুটেজের সঙ্গে মিলিয়ে তাদের শনাক্ত করা হয়েছে।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জমান বলেন, ঈদকে সামনে রেখে ব্যাংকপাড়ায় পুলিশের নজরদারি জোরদার করা হয়েছে। কোনো অঘটন ঘটানোর আগেই তাদের আটক করা সম্ভব হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এ ঘটনায় আটক ব্যক্তিদের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

চায়ের দোকানির সততার উজ্জ্বল দৃষ্টান্ত , ফেরত দিলেন ফেলে যাওয়া ১ লাখ ৫৭ হাজার টাকা

নরসিংদীতে কিশোরী ধর্ষণ ও হত্যার হোতা নুরা ভারতে পালানোর চেষ্টা করছিলেন

বাবার কাছ থেকে কিশোরীকে ছিনিয়ে হত্যার ঘটনায় ৪ জন গ্রেপ্তার

কাঁঠালিয়ায় ইয়াবা কারবারি যুবলীগের সদস্যের কামড়ে এসআই আহত

সৌদিতে সড়ক দুর্ঘটনা, বাড়িতে ফিরেছে আহত ফাইজা

গোপালগঞ্জে দুই পক্ষে সংঘর্ষে নিহত ১, আহত ১১

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।