সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
খুলনার ডুমুরিয়া উপজেলায় রাস্তার মেরামত কাজ সম্পন্ন না করেই বিল উত্তোলনের অভিযোগ | চ্যানেল খুলনা

খুলনার ডুমুরিয়া উপজেলায় রাস্তার মেরামত কাজ সম্পন্ন না করেই বিল উত্তোলনের অভিযোগ

চ্যানেল খুলনা ডেস্কঃখুলনার ডুমুরিয়া উপজেলায় রাস্তার মেরামত কাজ সম্পন্ন না করেই বিল উত্তোলনের অভিযোগে অভিযান পরিচালনা করেছে দুদক। দুদক অভিযোগ কেন্দ্রে অভিযোগ আসে, ডুমুরিয়া’র শোলগাতি-চুকনগর সংযোগ সড়কের রাস্তার মেরামত কাজ অসম্পন্ন রেখেই বিল প্রদান করা হয়েছে। তৎপ্রেক্ষিতে সমন্বিত জেলা কার্যালয়, খুলনা’র সহকারী পরিচালক মোঃ শাওন মিয়া’র নেতৃত্বে আজ (০৪-১১-২০১৯ খ্রি.) এ অভিযান পরিচালিত হয়। সরেজমিন অভিযানে উল্লিখিত সড়কের কার্পেটিং না করেই ১ কোটি ৬৫ লক্ষ টাকার বিল পরিশোধ করা হয়েছে এরুপ প্রমাণ প্রমাণ পায় দুদক টিম। অবিলম্বে উক্ত কাজ সম্পন্ন করে অবহিত করার জন্য এলজিইডি কর্তৃপক্ষ-কে নির্দেশনা প্রদান করে দুদক টিম। এ অনিয়মের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত চেয়ে কমিশনে প্রতিবেদন উপস্থাপন করবে অভিযানকারী টিম।

https://channelkhulna.tv/

সংবাদ প্রতিদিন আরও সংবাদ

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নারী দালাল আটক

টঙ্গীতে দুই সন্তানকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করলেন মা

বড় ভাইকে হত্যার পর ৯৯৯-এ কল করে যুবকের আত্মসমর্পণ

শিশুকে ধর্ষণচেষ্টার সময় বৃদ্ধকে হাতেনাতে ধরলেন স্থানীয়রা

স্ত্রী বাইরে যাওয়ার সুযোগে মেয়েকে ধর্ষণ করেন সৎবাবা

হঠাৎ বিস্ফোরণে বাজারে আতঙ্ক, স্থানীয়দের দাবি গুপ্ত হামলা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।