
বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি (BJPC)-এর উদ্যোগে খুলনা ঢাকা বাগেরহাট গোপালগঞ্জের মোট ৯ জন নারী সাংবাদিকের মাঝে ল্যাপটপ বিতরণ করা হয়েছে।
খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবির বালু মিলনায়তনে অনুষ্ঠিত এ কর্মসূচিটি কানাডার একটি দাতা সংস্থার অর্থায়নে এবং আর্টিকেল নাইন ও বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটির সহযোগিতায় আয়োজিত হয়।
বিজেপিসির সভাপতি কৌশিক দে’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনিছুর রহমান কবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি ছিলেন খুলনা প্রেসক্লাবের আহ্বায়ক এনামুল হক।
বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন সংগঠনের কার্যনির্বাহী সদস্য মোস্তফা জামাল পপলু, ইন্ডিপেন্ডেন্ট টিভির অ্যাসাইনমেন্ট এডিটর মাহমুদা আক্তার মৌমিতা, বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের যুগ্ম মহাসচিব মো.হেদায়েৎ হোসেন মোল্লা, একুশে টেলিভিশনের বিভাগীয় প্রধান আশরাফুল ইসলাম নূর, যুগান্তরের খুলনা বিভাগীয় প্রধান আহমেদ মুছা রঞ্জু, দৈনিক প্রবাহের বার্তা সম্পাদক মেহেদী মাসুদ খান, নুর হোসেন জনি, মোহাম্মদ মিলন, মোসলেহ উদ্দিন সহ বাগেরহাট মোল্লারহাট রামপাল গোপালগঞ্জ সহ বিভিন্ন জেলা-উপজেলার সাংবাদিকরা।
অনুষ্ঠানে খুলনা প্রেসক্লাবের আহ্বায়ক এনামুল হক বলেন, সাংবাদিকতায় নারীদের ভূমিকা আরো উজ্জ্বল ও অংশগ্রহণ বাড়াতে হবে। আমাদের নারীরা ঘরে-বাইরে সর্বত্র তাদের সক্ষমতার স্বাক্ষর রেখে চলছেন। কোন প্রতিবন্ধকতা তাদের দমিয়ে রাখতে পারবে না। আমরা তাদের আরো উচ্চ আসনে দেখতে চাই।


