সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুলনায় ৪ ছিনতাইকারী গ্রেপ্তার, মোবাইল ও ট্যাব উদ্ধার | চ্যানেল খুলনা

খুলনায় ৪ ছিনতাইকারী গ্রেপ্তার, মোবাইল ও ট্যাব উদ্ধার

খুলনায় ছিনতাইয়ে জড়িত ৪ যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত কয়েকদিন ধরে যশোর জেলার কোতয়ালী থানাধীন বসুন্দিয়া জঙ্গলবাধাল এলাকা থেকে ৩ জনকে এবং নগর থেকে আরেকজনকে গ্রেপ্তার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ১টি চাপাতি এবং ছিনতাই হওয়া ১টি স্যামস্যাং মোবাইল এবং ১টি ট্যাব উদ্ধার করা হয়। এছাড়া ছিনতাইয়ে ব্যবহৃত একটি মোটর সাইকেল টেকনাথ থেকে জব্দ করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছে দেলোয়ার সরকার (২৯), রিয়াদ খলিফা (২২), সাইফুল গাজী (৩২) ও তুষার শেখ।

কেএমপির সহকারী কমিশনার (মিডিয়া) খোন্দকার হোসেন আহম্মদ জানান, গত ২৮ মে হরিণটানা থানায় একটি দস্যুতার মামলা রুজু হয়। ঘটনাস্থলের আশেপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ছিনতাইয়ের ঘটনায় জড়িতদের সনাক্ত করা হয়। পরে যশোর থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

খুলনায় একাত্তর টেলিভিশন অফিসে চুরি: খোয়া গেছে ক্যামেরা, টেলিভিশন

খুলনাকে পরিকল্পিত নগরী গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে

খুলনায় বিদেশি পিস্তলসহ যুবক গ্রেপ্তার

খুলনার লবণচরায় সন্ত্রাসী সোহেল গ্রেপ্তার

বন্ধু হবা, কফি খাব আর মজা করব : ছাত্রীদের খুবি শিক্ষক

খুলনায় বাস-ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে আহত ৮

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।