সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুলনায় সাব-রেজিস্ট্রারকে অস্ত্র ঠেকিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ, আধাঘণ্টা পর ফিরলেন | চ্যানেল খুলনা

খুলনায় সাব-রেজিস্ট্রারকে অস্ত্র ঠেকিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ, আধাঘণ্টা পর ফিরলেন

খুলনা নগরের সদর সাব-রেজিস্ট্রারের কার্যালয় থেকে তন্ময় কুমার মন্ডলকে অস্ত্রের মুখে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। ঘটনার প্রায় আধাঘণ্টা পর তিনি নিজেই কার্যালয়ে ফিরে আসেন। তবে তাকে অপহরণ করা হয়নি বলে দাবি করেছেন তন্ময়।

বুধবার দুপুরে কেডি ঘোষ রোডের সদর সাব-রেজিস্ট্রারের কার্যালয়ে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মুখে কাপড় বাঁধা কয়েকজন যুবক অস্ত্র ঠেকিয়ে তন্ময় কুমার মন্ডলকে কার্যালয় থেকে বের করে একটি রিকশায় তুলে নেয়। সিসিটিভি ফুটেজে রিকশায় তার পাশে থাকা এক যুবককে পেটে পিস্তল ঠেকিয়ে রাখতে দেখা যায়। সামনে ও পেছনে মোটরসাইকেলে আরও কয়েকজনকে যেতে দেখা যায়।

ঘটনার পর পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা ঘটনাস্থলে গিয়ে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেন। এর প্রায় আধাঘণ্টা পর তন্ময় একাই কার্যালয়ে ফিরে আসেন।

সাংবাদিকদের তিনি বলেন, তাকে তুলে নিয়ে যাওয়ার তথ্য সঠিক নয়। একটি সমস্যার কথা বলে ওই ব্যক্তিরা তাকে রিকশায় করে নদীর ঘাটে নিয়ে গিয়েছিল। সেখানে কথা বলার পর তিনি চলে আসেন। তবে তাদের পরিচয় তিনি জানেন না বলে জানান।

খুলনা সদর থানার এসআই জামাল উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সিসিটিভি ফুটেজে তাকে রিকশায় করে নিয়ে যাওয়ার দৃশ্য দেখেছে। ফিরে আসার পর তন্ময় লিখিত অভিযোগ দিতে রাজি হননি।

তবে থানার ওসি লোকমান হোসেন বলেন, কাগজপত্র দেখানোর কথা বলে ওই কর্মকর্তাকে তার ইচ্ছার বিরুদ্ধে নিউমার্কেট এলাকায় নিয়ে যাওয়া হয়েছিল। পরে তাকে ছেড়ে দেওয়া হয়। ঘটনাটি রহস্যজনক হওয়ায় পুলিশ বিষয়টি তদন্ত করছে।

কেএমপির সহকারী পুলিশ কমিশনার শফিকুল ইসলাম জানান, পুলিশ ঘটনাটি পর্যবেক্ষণ করছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

খুলনায় দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

সেনহাটি ইউপি চেয়ারম্যান প্রার্থী প্রকৌশলী সাদ্দামের প্রচেষ্টায় চক্ষু চিকিৎসা ক্যাম্প

দুর্গাপূজায় নিরাপত্তায় সর্বোচ্চ সতর্ক থাকবে খুলনা মেট্রোপলিটন পুলিশ

রূপসায় ভয়াবহ আগুনে পুড়ে ছাই ৮ দোকান

খুলনায় ছেলের পরে বাবাকে গুলি করে হত্যা

খুলনায় পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির নেতাকে গুলি করে হত্যা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।