সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
খুলনায় সাংবাদিকের ওপর হামলা, দুই দিনেও ফেরেনি জ্ঞান | চ্যানেল খুলনা

খুলনায় সাংবাদিকের ওপর হামলা, দুই দিনেও ফেরেনি জ্ঞান

খুলনা মহানগরীর দৌলতপুরে একরামুল কবির নামের এক সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা হয়েছে। হামলার পর তিনি দুইদিন ধরে অজ্ঞান অবস্থায় খুলনার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ ব্যাপারে মঙ্গলবার (১২ নভেম্বর) রাতে আহত সাংবাদিকের স্ত্রী কেএমপির দৌলতপুর থানায় মামলা দায়ের করেছেন। হামলার সঙ্গে জড়িত দুজনকে পুলিশ গ্রেপ্তার করেছে। আহত সাংবাদিক একরামুল কবির ‘আমার সংবাদ’পত্রিকার খুলনা ব্যুরো প্রধান।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত সোমবার (১১ নভেম্বর) বেলা ১১টার দিকে দৌলতপুরের দেয়ানাস্থ নিজ বাড়িতে অবস্থানকালে কয়েকজন সংঘবদ্ধ দখলবাজ চক্র জমি দখলে যায়।

এতে বাধা দিলে প্রথমে চলে গেলেও বেলা দুইটার দিকে ওই চক্রটি এসে ইকরামুল কবিরের ওপর হামলা চালায়। প্রথমে তাকে মোবাইলফোনে কল দিয়ে বাইরে ডাকা হয়।

তিনি বের হওয়া মাত্রই হামলা চালানো হয়। এতে তার মাথায় আঘাতপ্রাপ্ত হলে তাকে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে অবস্থার অবনতি দেখে ঢাকায় রেফার্ড করা হলেও তাকে পরে খুলনার একটি বেসরকারি হাসপাতালে রেখে চিকিৎসা দেওয়া হয়।

বুধবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় এ রিপোর্ট লেখা পর্যন্ত সাংবাদিক একরামুল কবিরের জ্ঞান ফেরেনি।

এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর আতাহার আলী বলেন, সাংবাদিক একরামুল কবিরের ওপর হামলার ঘটনায় মামলা দায়েরের পরই এজাহার নামীয় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

নির্বাচনী প্রচারণা ও গণসংযোগে নারী সমাজকে পেছনে রেখে দেশ পুনর্গঠন সম্ভব নয়: মঞ্জু

শুধু একটি শ্রেণিকে নিয়ে দেশ পুনর্গঠন সম্ভব নয় : তারেক রহমান

নতুন বাংলাদেশ গড়তে, খুলনাকে নতুনরূপে পেতে ধানের শীষের প্রার্থীকে ভোট দিন : মঞ্জু

খালিশপুরের প্রভাতী স্কুলমাঠে তারেক রহমানের আগমন ঘিরে আবেগ, উদ্দীপনা আর প্রস্তুতির জোয়ার

খুলনার পুরানো দিনের হারানো গৌরবকে আমরা ফিরিয়ে আনতে চাই: মঞ্জু

রূপসায় পরিত্যক্ত অবস্থায় দুই রিভলবার উদ্ধার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।