সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ৪ঠা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
খুলনায় সংবাদ সম্মেলনে অভিযোগ মোংলায় ভূমিদস্যু কর্তৃক ঘের দখলের চেষ্টা | চ্যানেল খুলনা

খুলনায় সংবাদ সম্মেলনে অভিযোগ মোংলায় ভূমিদস্যু কর্তৃক ঘের দখলের চেষ্টা

মোংলার দিগরাজ মিয়াপাড়া বালুর মাঠ এলাকায় নিজ বাসবাসের জায়গা ও ঘের একটি ভূমি দস্যু চক্র দখলের চেষ্টা করছে। নানা ভাবে হুমকি ও ভয়ভিতি দিচ্ছে। আদালতের আদেশ অমান্য করে দখলের চেষ্টা করছে। বেলা সাড়ে ১১টায় খুলনা প্রেস ক্লাবে হুমায়ূন কবীর বালু মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করা হয়। লিখিত বক্তব্য পাঠ করেন শেখ গোলাম মোস্তফা। তিনি বলেন, আমি ও আমার চাচা শ্বশুর গোলাম মোর্তজা এর কবলাকৃত জমিতে বাড়ি করে বসবাস করছি। বুড়িরডাঙ্গা গ্রামের দিলীপ উজ্জল সরকার ও প্রানেশ সরকার আমাদের জামির জায়গা ও ঘের দখলের চেষ্টা করে। আমাদের ওপর চালাচ্ছে অত্যাচার ও নির্যাতন। উচ্ছেদ করার জন্য করছে ষড়যন্ত্র। আদালতে ১৪৪ ধারা মতে মামলা করা হয়। আমাদের ঘেরের সামনে একটি সাইনবোর্ড স্থাপন করে। আমরা থানায় অবহিত করি। পুলিশ আসলে সাইনবোর্ড খুলে ফেলে। সম্মেলনে তিনি বলেন, এই ভূমিদস্যুরা আমাদের খুন জখমসহ ক্ষতি করতে পারে। তারা পরিবার ও পরিজন নিয়ে নিরাপত্তাহীনতায় ভূগছেন। তিনি প্রশাসনের দৃষ্টি কামনা করছেন। এসময় গোলাম মোস্তফা, মাসুদ রানা ও রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

কুয়েটে পবিত্র ঈদ-উল-ফিতরের জামাত সকাল সাড়ে ৭ টায় অনুষ্ঠিত হবে

খালিশপুরের ১০ নং ওয়ার্ডে মাওঃ মশিউর রহমানের পক্ষ থেকে ছিন্নমূলের মাঝে ঈদ উপহার বিতরণ

সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে বন্ধুমহল:এড. মনা

খুলনায় জুলাই যোদ্ধাসহ ১৮৮ জনের মধ্যে আর্থিক সাহায্য প্রদান

দৌলতপুরে যুবদল নেতা রাসু প্রকাশ্যে গুলিতে নিহত: ক্ষোভ ও তীব্র নিন্দা বিএনপি নেতাদের

খুলনা জেলা পরিষদের দায়িত্ব গ্রহন নবনিযুক্ত প্রশাসক মনিরুল হাসান বাপ্পীর

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।